বিএসএমএমইউ’র অধ্যাপক ডা. শহীদুল্লাহ করোনায় আক্রান্ত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ শিকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কণক কান্তি বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার ল্যাব টেস্টে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ডা. শহীদুল্লাহ শিকদারের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
বিশ্ববিদ্যালয়ের অনেকে বলছেন, বৃহস্পতিবার করোনা পজেটিভ ফলাফল আসার আগেও মো. শহীদুল্লাহ শিকদার ক্যাম্পাসে ছিলেন। তিনি আক্রান্ত হয়ে থাকলে অনেকেই আক্রান্ত হবেন। কারণ তিনি নিজেই করোনাভাইরাসের সংক্রমণরোধে অনেক চিকিৎসক ও অন্যান্য স্টাফকে নিজ হাতে বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন। অনেক টিভি চ্যানেলে গিয়ে তিনি টকশোতেও অংশ নিয়েছেন।


আপনার মতামত লিখুন