খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে ইতালি ফেরত ব্যক্তির মৃত্যুর ৩দিন পর জানা গেল তিনি করোনা আক্রান্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ২:২৯ অপরাহ্ণ
নোয়াখালীতে ইতালি ফেরত ব্যক্তির মৃত্যুর ৩দিন পর জানা গেল তিনি করোনা আক্রান্ত

২৪ ঘণ্টা জেলা সংবাদ || জ্বর শ্বাসকষ্ট নিয়ে ইতালি ফেরত এক প্রবাসীর মৃত্যুর তিনদিন পর তার শরীরে করোনার অস্তিত্ব সনাক্ত হওয়ার খবর জানা গেছে।

গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঢাকার কুর্মিটলা জেনারেল হাসপাতালে তার মরদেহ রাখা হয়, পরে সেখান থেকে নমুনা নিয়ে পরীক্ষা করলে তার শরীরে করোনা পজেটিভ বলে জানা যায়।

আজ শনিবার (১১ এপ্রিল) সকালে সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই ব্যক্তির সংস্পর্শে যারা যারা এসেছে তাদের সনাক্ত করা হচ্ছে। সনাক্ত শেষে প্রত্যেককে কোয়ারেন্টিনে রাখা হবে। এছাড়া সোনাপুর ইউনিয়নকে লগডাউন করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় ও নিহতের আত্মীয় স্বজন সূত্রে জানা যায়, ওই ব্যক্তি নভেম্বর মাসে ইতালি থেকে আসেন। মার্চের দিকে তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

সর্বশেষ গত ১০-১২ দিন আগে তার শরীরে পুনরায় জ্বর দেখা দেয় এবং ওই জ্বর তীব্র হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে পুনরায় ঢাকা পাঠান। তিনি ঢাকা গিয়ে আবার চলে আসেন।

পরে তাকে গত বুধবার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করলে বৃহস্পতিবার ভোরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

পরে তাকে ঢাকার কুর্মিটলা জেনারেল হাসপাতালে রাখা হলে সেখান থেকে তার শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয় এবং শনিবার পরীক্ষার ফলাফলে ওই ব্যক্তির শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

জেলা সিভিল সার্জন ডা. মো মোমিনুর রহমান নিহত ওই ব্যক্তির শরীরে করোনা পজেটিভ হওয়ার কথা নিশ্চিত করেন। তিনি জানান, নিহত ব্যক্তি ঢাকায় অনেকের সংস্পর্শে এসেছিল।

ধারণা করা হচ্ছে ঢাকার কারো দ্বারা তিনি সংক্রমিত হয়েছে। এ ছাড়া তার সংস্পর্শে আসা ডাক্তার, নার্স, স্টাফ ও তার আত্মীয় স্বজনদের সনাক্ত করে তাদের কোয়ারিন্টিনে রাখা হবে এবং নিহত ব্যক্তির মরদেহ ঢাকায় দাফন করা হবে বলেও জানান তিনি।

২৪ ঘণ্টা/আর এস পি

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…