ফটিকছড়ি উপজেলা আ’লীগের সভাপতি মুজিবুল হক চৌধুরী আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ৫:৫৭ সন্ধ্যা
ফটিকছড়ি উপজেলা আ’লীগের সভাপতি মুজিবুল হক চৌধুরী আর নেই

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মজিবুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১১ এপ্রিল) বিকাল ৪ টা ১০ মিনিটের সময় তিনি চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মুজিবুল হকের ছোট ভাই সাজেদুল হক হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৭ এপ্রিল ব্রেইন স্ট্রোক করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা সন্তানসহ অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Feb2
Feb2