কোভিড-১৯ যোদ্ধাদের সুরক্ষার দাবি
হাসান ফেরদৌস, অতিথি প্রতিবেদক ::::কোভিড-১৯ ভয়াবহতা ক্রমশ বাড়ছে। এর মধ্যে এই ভাইরাস সামাজিক ভাবে বিস্তৃত হচ্ছে। সংক্রামন রোধে আইন শৃংখলা বাহিনীসহ দেশের চিকিৎসক সমাজ প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি গণমাধ্যম কর্মিরা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন, দেশের মানুষের কাছে সংবাদ পৌঁছে দিচ্ছেন।
অত্যাবশ্যকীয় দায়িত্ব পালনকারী গণমাধ্যম কর্মি, চিকিৎসক, আইন শৃংখলা বাহিনীর এসব সদস্যদের পরিবার, আত্মীয় স্বজন রয়েছেন।
কোভিড-১৯ যুদ্ধে অংশ নেয়া এসব বীর সৈনিকদের পরিবার প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে পড়ছেন, আতংকিত হচ্ছেন, আবার অনেকে কোভিড-১৯ আক্রান্ত হচ্ছেন। এতে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
এ অবস্থায় করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়া সৈনিকদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা এবং তত্বাবধানে তাদের আলাদা করে থাকা খওয়ার ব্যবস্থাসহ তাদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি করছি।
এজন্য বন্ধ থাকা বিভিন্ন হোটেল-মোটেলকে কোভিড-১৯ যুদ্ধের সৈনিকদের অবাসস্থল হিসাবে গড়ে তোলার প্রস্তাব করছি।পাশাপশি এসব সৈনিকদের জন্য বিশেষ প্রনোদনা দেয়ারও দাবি করছি। কারণ সামনের যুদ্ধটা আরো কঠিন হবে। যুদ্ধে বিজয় অর্জন করতে হলে যুদ্ধের সৈনিকদের বাঁচাতে হবে, সৈনিক এবং তাদের পরিবারকে সুরক্ষা দিতে হবে। তা না হলে যুদ্ধের মাঠে সৈনিকরা ক্রমশ হ্রাস পাবে।
তাই কর্মরত গণমাধ্যম কর্মি,চিকিৎসক, পুলিশসহ আইন শৃংখলা বাহিনী সদস্যদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার দাবি করছি।
লেখক, সাংবাদিক হাসান ফেরদৌস,
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, বিশেষ প্রতিনিধ, একুশে টেলিভিশন ও সংবাদদাতা ভয়েস অব আমেরিকা।


আপনার মতামত লিখুন