আমিরাতে আরও ৩৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ১২:২৮ দুপুর
ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি::::সংযুক্ত আরব আমিরাতে আরো ৩৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, ২ জন মৃত্যুবরণ করেছেন ও ৯২ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ রবিবার (১২ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছে ৪১২৩ জন, মৃত্যুবরণ করেছেন ২২ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৬৮০ জন।



আপনার মতামত লিখুন