খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে সামাজিক দূরত্ব না মানায় জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ৯:৪৭ অপরাহ্ণ
চট্টগ্রামে সামাজিক দূরত্ব না মানায় জরিমানা

চট্টগ্রামে সামাজিক দূরত্ব না মানায় বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ এপ্রিল) করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে নগর জুড়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

বন্দর, ইপিজেড, পতেঙ্গা থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান। তিনি জানান, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করায় নাহার এন্টার প্রাইজ কে ১০হাজার টাকা,বেস্ট বাই ১৫হাজার টাকা, সাইদী ইলেক্ট্রনিকসকে ২০ হাজার টাকা, ভাই ভাই রেস্টুরেন্টকে ১হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডবলমুরিং,সদরঘাট ও কোতোয়ালি এলাকায়। তিনি জানান, বাজারে মাস্ক ব্যবহার না করা, সামাজিক দূরত্ব বজায় না রাখায় ৩ টি দোকানকে ২হাজার টাকা, ১টি সেলুনকে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সরকারি নির্দেশনা না মেনে চান্দগাঁও, চকবাজার ও বাকলিয়ায় দোকান খোলা রাখায় ৩টি দোকানকে আড়াই হাজার টাকা, সামাজিক দুরত্ব বজায় না রাখায় ৬টি মামলায় ২হাজার ৪৫০টাকা, বাজার মনিটরিং এর অংশ হিসেবে একটি দোকানকে ৫হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের ভ্রাম্যমাণ আদালত।

এসময় বাজারসহ অন্যান্য স্থান যেখানে লোক সমাগম সাধারণত বেশী সে সব স্থান মনিটর করা হয়, মাইকিং করে সচেতন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আকবরশাহ,পাহাড়তলী,হালিশহর থানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, ৫টি মামলায় ২হাজার ৯শত টাকা জরিমানা করা হয়েছে।

বায়োজিদ, খুলশি, পাঁচলাইশ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার। অভিযানে ৭টি মামলায় সাড়ে ৯হাজার টাকা জরিমানা করা হয়।

নগরীর চান্দগাঁও, বাকলিয়া ও চকবাজার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। অভিযানে ৬টি মামলায় ৩হাজার ৭শত টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত পাহাড়তলী, আকবরশাহ ও হালিশহর এলাকায় অভিযান চালিয়ে ৭টি মামলায়
৩২হাজার ১৫০ টাকা জরিমানা করেছেন।

পতেঙ্গা, বন্দর ও ইপিজেডে সামাজিক দুরত্ব ও সরকারি আদেশ অমান্য করায় ৯টি মামলায় সাড়ে ১২হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের ভ্রাম্যমাণ আদালত ৭টি মামলায় ২ হাজার ১শত টাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি মামলায় ১হাজার ৮৫০টাকা জরিমানা করেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…