খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক রোজিনার মুক্তি দাবিতে ফটিকছড়ি প্রেসক্লাবের মানববন্ধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ৪:০৯ অপরাহ্ণ
সাংবাদিক রোজিনার মুক্তি দাবিতে ফটিকছড়ি প্রেসক্লাবের মানববন্ধন

ফটিকছড়ি প্রতিনিধি : সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনেস্তা, মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ এবং তার নিঃশর্ত মুক্তিসহ পুরো ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ফটিকছড়ি বাস স্টেশনস্থ মুক্তিযোদ্ধা চত্বরে ‘ফটিকছড়ি প্রেস ক্লাব’র আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী (দৈনিক ইনকিলাব)।

সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল আলম চৌধূরীর (দৈনিক আমাদের সময়) সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউনুস মিয়া (দৈনিক জনকণ্ঠ), সহ-সভাপতি জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ (আজকের সূর্যোদয়), যুগ্ম-সম্পাদক মুহাম্মদ আবু এখলাছ ঝিনুক (দৈনিক কালের কণ্ঠ) কোষাধ্যক্ষ মুহাম্মদ নাসির উদ্দিন (দৈনিক সংবাদ), প্রচার সম্পাদক মুহাম্মদ দৌলত শওকত (দৈনিক ভোরের কাগজ), সমাজসেবা সম্পাদক মোঃ কামাল উদ্দিন (দৈনিক দিনকাল), ক্রীড়া সম্পাদক মোঃ এমরান হোসেন ফরহাদ (দৈনিক পূর্বদেশ), পাঠাগার সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহান (দৈনিক দেশরূপান্তর), কার্যনির্বাহী সদস্য সৈয়দ মোহাম্মদ মাসুদ (দৈনিক নয়াদিগন্ত), মোহাম্মদ জুনায়েদ (দৈনিক ভোরের দর্পণ), মোঃ কাউছার সিকদার (সাপ্তাহিক ফটিকছড়ির খবর), সাংবাদিক আহমদ এরশাদ খোকন, আনোয়ার হোসেন ফরিদ প্রমূখ।

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী, একেএম নাজিম উদ্দিন চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ শফিউল আলম, অস্থায়ী সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন শাহনেওয়াজ, মুহাম্মদ ওমর ফয়সাল প্রমূখ।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থাকারী অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমের অপসারণসহ গ্ৰেফতার, স্বাস্থ্য মন্ত্রণালয়ে এডমিন ক্যাডারের পরিবর্তে স্বাস্থ্য ক্যাডারের সচিব-অতিরিক্ত সচিব নিয়োগ, সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি, বন্ধ গণমাধ্যম খুলে দেয়া এবং দেশের সর্বত্র সাংবাদিক নির্যাতন বন্ধের জোর দাবি জানান।

২৪ ঘণ্টা/জুনায়েদ

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…