চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫,মৃত্যু ১
২৪ ঘণ্টা ডট নিউজ ::: চট্টগ্রামে বিগত ২৪ ঘণ্টায় আরও ৫ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া নোয়াখালী জেলার সেনবাগের একজনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় ১০৯টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৫ জন। এনিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া ৩২ গেছে জন। এছাড়া নোয়াখালী জেলায় এক জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের নতুন ৫ জনের মধ্যে নগরীর দামপাড়ায় ২ পুলিশ সদস্য বয়স ২৫ ও ২৬, নিমতলার ৩০ বছর বয়সী মমতাজ নামের রোগী করোনা শনাক্তের আগেই মারা গেছেন, পটিয়ার কাগিজি পাড়ায় ১ জন মহিলা বয়স ৪৫ এবং আনোয়ারায় ৩০ বছর বয়সী একজন যিনি চট্টগ্রাম বন্দরে কর্মরত।
নিমতলার মহিলাসহ চট্টগ্রামে করোনায় চার জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেনবাগের করোনা আক্রান্ত রোগীও শনাক্তের আগেই মারা গেছেন।


আপনার মতামত লিখুন