নীলফামারীতে হোম কোয়ারেন্টাইনে ৮২৭৭জন
নীলফামারী প্রতিনিধি॥নীলফামারীর পুরো জেলা লকডাউন ঘোষনার পরেও গত ২৪ ঘন্টায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা থেকে নীলফামারীর নিজগ্রামে প্রবেশ করেছে ৭ হাজার ১০৫ জন মানুষ। এ নিয়ে জেলায় প্রবেশ করে ৮ হাজার ২৭৭ জন শ্রমজীবি মানুষ।তাদের সকলকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে জেলার ৬ উপজেলার ২০ লাখ মানুষজন।
এ ছাড়া জেলায় ৬ জন করোনা পজেটিভ হয়ে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার(১৫ এপ্রিল) জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর দিকে ঢাকা, নারায়ানগঞ্জ গাজীপুর ও কুমিল্লা থেকে আসা পাঁচজন ও একজন কমিউনিটি ট্রান্সমিশন কারনে শরীরের করোনা ভাইরাস চিহিৃত হওয়ায় তাদের জেলা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, এ পর্যন্ত ১৭২ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে(রমেক) পাঠানো হয়েছে। তাদের মধ্যে ছয়জনের করোনা রোগের পজেটিভ পাওয়া গেছে।প্রাথমিক ভাবে করোনা সন্দেহে একজনকে আইসোলেশনে রাখা হয়েছে। তার নমুনাও রংপুরে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন