খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্লীজ, পাহাড়ের শ্রমজীবী মানুষদের প্রতি মানবিক হোন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ১১:৪২ অপরাহ্ণ
প্লীজ, পাহাড়ের শ্রমজীবী মানুষদের প্রতি মানবিক হোন

শিশুসহ অপেক্ষমান শ্রমজীবি পিতা-মাতা

বিশেষ প্রতিবেদন:::পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মোট আয়তনের এক দশমাংশ এলাকা জুড়ে অবস্থিত হলেও এ অঞ্চলের অধিকাংশ মানুষদের জীবিকার তাগিদে থাকতে হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন শিল্পাঞ্চলে। মহামারি করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে।

এমন পরিস্থিতিতে নিম্নআয়ের শ্রমজীবী মানুষদের রুটিরুজির ভরসাস্থল অধিকাংশ কলকারখানা বন্ধ। বেতন ভাতা দেয়নি সিংহভাগ প্রতিষ্ঠান। তার উপর যোগ হয়েছে বাড়িওয়ালাদের অমানবিক আচরণ। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের আশপাশের এলাকাগুলোতে বসবাস এসব নিম্নআয়ের শ্রমজীবীদের। একদিকে শিল্প মালিকদের দায়িত্বহীনতা ও অন্যদিকে বাড়ির মালিকদের অমানবিকতার মাঝামাঝি রয়েছে পাহাড়ের এসব মানুষ।

এমন পরিস্থিতিতে বিগত কয়েকদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও সাভারসহ বিভিন্ন শিল্পাঞ্চল থেকে পার্বত্য চট্টগ্রামে ফিরছে হাজারো মানুষ। গণপরিবহন বন্ধ থাকার পরও পায়ে হেটে, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন মাধ্যমে আসছে তাঁরা।

জেলার বিভিন্ন প্রবেশদ্বারে অপেক্ষমান শ্রমজীবি মানুষ

এতো পথ পাড়ি দিয়ে নিজের জেলায় প্রবেশের বেলায় তারা আবারও মুখোমুখি হচ্ছে কঠিন বাস্তবতার।

এই যেন ত্রিমুখী বিপদের মুখে পাহাড়ের এসব মানুষ। তাঁরা যেখানে স্বল্প মজুরিতে শ্রম দেয় সেখানকার জনপ্রতিনিধি কিংবা প্রশাসন যদি তাদের পাশে ছায়া হয়ে দাঁড়ায় তাহলে তাদের বাড়ি ছেড়ে , খাবারের অভাবে শত মাইল পাড়ি দিয়ে পাহাড়ে আসতে হয় না।

সরকার করোনা ভাইরাসের বিরুদ্ধে যেসব সম্মুখ যোদ্ধাদের লড়াই করছেন তাদের প্রতি বাড়িওয়ালা কিংবা সমাজের নেতিবাচক আচরণ না পড়ে সে লক্ষে সজাগ থাকতে সংশ্লিষ্টদের নজর রাখতে বলেছেন। সে সাথে যদি স্বল্প মজুরির খেটে খাওয়া এসব শ্রমজীবীরা যেন এ সময়ে নিষ্ঠুরতা শিকার না হয় সে দিকে নজর দেয়ার অনুরোধ করছি।

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বসবাসরত পার্বত্য চট্টগ্রামের মানুষদের জন্য যদি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা দুই বেলা আহারের ব্যবস্থা ও মাথা গুজার ঠাঁই নিশ্চিত করে দিতে পারে তাহলে তাদের ঝুঁকি নিয়ে আর পাহাড়মুখী হতে হবে না।

এতে করে যেমন মানুষগুলো ভাল থাকবে, ভাল থাকবে সবুজ বেষ্টিত পার্বত্য চট্টগ্রাম।

মানুষগুলোর মজুরি স্বল্প হতে পারে , জীবন স্বল্প নয়। তারাও আমাদের মতো মানুষ, তাদের প্রতি মানবিক হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আর এ কাজে যদি সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় চান তবে পার্বত্য বীর মাননীয় মন্ত্রী কখনও না করবেন না বলে ভরসা রাখতে পারেন।

প্রদীপ চৌধুরী; সিনিয়র সাংবাদিক, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…