খুঁজুন
, ,

কেএসআরএমের সহায়তায় পত্রিকার অসচ্ছল হকারের পাশে সিএমপি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 18 April, 2020, 7:14 pm
কেএসআরএমের সহায়তায় পত্রিকার অসচ্ছল হকারের পাশে সিএমপি

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক || ইস্পাত নির্মাণকারী শিল্পগ্রুপ কেএসআরএমের সহায়তায় পত্রিকার অসচ্ছল হকার পরিবারের পাশে দাড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগ।

করোনার প্রভাবে অসহায় হয়ে পড়া এসব পরিবারকে খাদ্য সামগ্রি দেওয়া হয় কেএসআরএমের পক্ষ থেকে।

শনিবার বিকেলে নগরীর স্মরণিকা কমিউনিটি সেন্টারে সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান হকার সমিতি নেতৃবৃন্দের কাছে তা আনুষ্ঠানিক হস্তান্তর করেন।

কেএসআরএমের পক্ষে দেওয়া নিত্যপণ্য সামগ্রির মধ্যে রয়েছে চাল ৭ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবণ আধা কেজি, রসুন আধা কেজি। প্রাথমিকভাবে ৩৫০ হকার পরিবারকে এ সহায়তা দেওয়া হয়েছে।

এ সময় উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান বলেন, মহামারী করোনার প্রভাবে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ আর্থিক সংকটে পড়েছে চরমভাবে।

আমরা চাই তাদের পাশে দাঁড়াতে। সহযোগিতার হাত বাড়াতে কর্মহীন হয়ে পড়া মানুষের প্রতি।

এরই অংশ হিসেবে আমরা জানতে পেরেছি চট্টগ্রামে প্রায় ১ হাজার পত্রিকা হকার কর্মহীন হয়ে পড়েছে। এরমধ্যে ৩৫০ পরিবার দুর্বিসহ জীবনযাপন করছেন। তাই আমরা তাদের পাশে দাঁড়িয়েছি ইস্পাত নির্মাণকারী শিল্পগ্রুপ কেএসআরএমের সহায়তায়।

আরও বিভিন্ন শিল্পগ্রুপ আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। ভবিষ্যতে আরও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রি দেওয়া হবে অসহায় বিভিন্ন পেশার মানুষ চিহ্নিত করার মাধ্যমে। আমরা এসব সামগ্রি তালিকাভুক্ত হকার পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেবো রাতের মধ্যেই। যাতে সামাজিক দূরত্ব রক্ষা করা যায়।

কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার বলেন, এসব আমাদের সামাজিক দায়বদ্ধতার ও ধারাবাহিক কাজেরই অংশ।

বৈশ্বিক মহামারি করোনার প্রভাব শুরু হওয়ার পর থেকে কেএসআরএম বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের পাশে দাঁড়িয়েছে। এসব পণ্য সামগ্রীও দেওয়া হয়েছে কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহানের আন্তরিক সহযোগিতায়। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সিএসপি দক্ষিণ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুর রউফ, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন প্রমুখ।

২৪ ঘণ্টা/ আর এস পি

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।