করোনা’য় অনাহারে দিন কাটাচ্ছে অসহায় মানুষ অন্যদিকে লুটপাটে ব্যস্ত শাসকগোষ্ঠি:শাহেদ
নগরীর ০৫, ২৮ ও ২৯ নং ওয়ার্ড এলাকায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছেন মুহাম্মদ শাহেদ।
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
আজ সোমবার (২০ এপ্রিল) নগরীর ০৫, ২৮ ও ২৯ নং ওয়ার্ড এলাকায় ত্রাণ বিতরণ করেন তিনি।
এই সময় মুহাম্মদ শাহেদ বলেন, সরকার এখনো বাস্তবতা উপলব্ধি করতে পারছে না। মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। দেশের অসহায় মানুষ ত্রাণের জন্য বিক্ষোভ করছে অন্য দিকে শাসক দলের নেতা-কর্মীরা ব্যস্ত সরকারী ত্রাণ লুটপাটে। সব কিছুতেই তথ্য লুকানোর ব্যর্থ প্রয়াস আমাদের সংকটকে আরো ভয়াবহের দিকে নিয়ে যাচ্ছে। করোনা’র এই দুঃসময়েও দূর্নীতি থেমে নেই জাতী হিসেবে এর চেয়ে লজ্জার আর কি আছে। ডাক্তার, নার্স’দের নিন্ম মানের পিপিই, মাস্ক দেওয়ার ফলে করোনায় আক্রান্ত হচ্ছে। তিনি এ সময় জীবন রক্ষা সামগ্রী সরবরাহে দূর্নীতিবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। অবিলম্বে নিত্যপণ্যের বাজারে অস্হিরতা দূর করতে প্রশাসনকে অনুরোধ জানান।
এ সময় উপস্হিত ছিলেন সহসভাপতি মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক আবদুল হামিদ পিন্টু, সেলিম উদ্দিন রাসেল, খুলশী থানার আহবায়ক হেলাল হোসেন, সহ সাধারণ সম্পাদক জমির উদ্দিন মানিক, সম্পাদক নুর হোসেন উজ্জল, নুরুল ইসলাম, সহ সম্পাদক আতিকুর রহমান, কমল জ্যোতি বড়ুয়া, হাফেজ কামাল, সুলতান সুমন, মাহবুব জনি, মোঃ জাবেদ, সাইফুল, নাসিরউদ্দিন, আবু হানিফ, আখতার হোসেন, জহিরুল ইসলাম, শফিক, মানিক, ফারুক, আলমগীর, জাহেদ, কামাল শিকদার, সজিব, রাজিব, সুজন প্রমূখ।


আপনার মতামত লিখুন