সরকারি ২৫ বস্তা চাল মিলল বাজারের দোকানে, আটক ব্যবসায়ি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ৮:০৪ সকাল
সরকারি ২৫ বস্তা চাল মিলল বাজারের দোকানে, আটক ব্যবসায়ি

২৪ ঘণ্টা ডট নিউজ। জেলা সংবাদ || ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ভূটিয়ারকোনা বাজারে অভিযান চালিয়ে এক দোকানেই মিলল ৫০ কেজি ওজনের ২৫ বস্তা সরকারি চাল।

এসময় আজাহারুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ব্যবসায়ী আজাহারুল মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব সরকার ও গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, অবৈধভাবে সরকারি চাল মজুদের অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে সরকারি চাল মজুদের বিষয়টি ধরা পড়লে ভূটিয়ারকোনা বাজারের চাল ব্যবসায়ী আজাহারুল ইসলামকে আটক করা হয়। এ ব্যাপারে গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

তবে আটকের পর ওই ব্যবসায়ি জানিয়েছে তিনি খাদ্য-বান্ধব কর্মসূচির সুবিধা ভোগীদের কাছ থেকে এ চাল ক্রয় করেছেন। তবে স্থানীয়দের অভিযোগ, সুবিধাভোগী নয় চাল কিনেছে ডিলারের কাছ থেকে।

২৪ ঘণ্টা/ আর এস পি

Feb2
Feb2