দুবাইতে প্রবাসীদের মাঝে বঙ্গমাতা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২০, ৮:৪৫ রাত
ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি:সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের বিভিন্ন জায়গায় কোয়ারেন্টাইন পালন করা প্রবাসী বাংলাদেশীদের মাঝে আরব আমিরাত বঙ্গমাতা পরিষদের উদ্যোগে দেরা দুবাইয়ে অসহায় প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (২২ এপ্রিল) এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রবাসী বাংলাদেশীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের সময় সাথে থেকে সার্বিক সহযোগিতা করেছেন আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী এইচ,এম শওকত আলী মোল্লা, ব্যাংকার আলহাজ্ব আব্দুল হক সহ আরো অনেকে।



আপনার মতামত লিখুন