তৃতীয় লিঙ্গের পিংকি ইতিহাস গড়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত
ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের সাদিয়া আখতার পিংকি। এ যাবৎকালে বাংলাদেশে অনুষ্ঠিত যেকোনে নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন হিজড়া সম্প্রদায়ের প্রথম প্রতিনিধি পিংকি। তিনিই দেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান।
ইতিহাস তৈরি করে নির্বাচিত হওয়া দেশের প্রথম হিজরা ভাইস চেয়ারম্যান পিংকি ছিলেন আওয়ামী লীগের প্রার্থী।
কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শরিফুন্নেছা মিকি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রিয়াজ হোসেন জয়ী হয়েছেন।


আপনার মতামত লিখুন