চট্টগ্রামের দামপাড়ায় ফের একজন করোনা আক্রান্ত, বিআইটিআইডিতে ১৫৯ পরীক্ষা
২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে আজ চট্টগ্রাম বিভাগের মোট ১৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন এলাকায় নতুন করে ২৮ বছর বয়সী একজনের শরীরে করোনা সনাক্ত হয়। তিনি চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সদস্য বলে জানা গেছে।
আজ আক্রান্ত একজনসহ চট্টগ্রাম মহানগর পুলিশের মোট ১১ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
তাছাড়া চট্রগ্রামে করোনা পরীক্ষার দ্বিতীয় ল্যাব ভেটেরিনারি ইউনিভার্সিটিতে আজ ৮৪টি নমুনা পরীক্ষা করে সবকয়টির ফল নেগেটিভ আসে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৯ টা ২৪ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
উল্লেখ্য : চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে এখন পর্যন্ত ৩০১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭২ জন।
শুধুমাত্র নগরীতেই করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ৪৬ জন। তাছাড়া সাতকানিয়ার ১৫ জন, সীতাকুণ্ডের ৩ জন, বোয়ালখালীর ২ জন, পটিয়ার ২ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ১ জন, ফটিকছড়ির ১ জন, হাটহাজারীতে ১ জন ও মিরসরাইতে ২ জন এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে।
এর মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। বাকি ৫০ জন এখনো চিকিৎসাধিন আছে।
২৪ ঘণ্টা/আর এস পি


আপনার মতামত লিখুন