শিশু একাডেমীতে শীতকালীন মেলার উদ্বোধন
অনলাইন শপ সাঁজে নকশার এডমিন ও কর্নধার নারী উদ্যোক্তা সামিরা সানির আয়োজনে মঙ্গলবার থেকে চট্টগ্রাম জেলা শিশু একাডেমী প্রাঙ্গনে শুরু হয়েছে তিন দিন ব্যাপি “শীতকালিন মেলা”।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশু একাডেমির পরিচালিকা নার্গিস সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, কনকর্ড ফয়সলেক কমপ্লেক্সের উর্ধ্বতন ব্যাবস্থাপক মনোয়ার হোসেন রনি, জয়বাংলা মাল্টিমিডিয়ার সভাপতি জসিম উদ্দিন।
উপস্থিত অতিথিবৃন্দ মনমুগ্ধকর বক্তব্য পেশ করে নারী উদ্যোক্তাদের নতুন নতুন সৃষ্টিশীল কাজের উৎসাহ দেন।
মেলায় ব্র্যান্ডিং এর উপর একটি যৌক্তিক বক্তব্য পেশ করেন কনকর্ড ফয়সলেকের বিপণন বিভাগের কর্মকর্তা আমিনুল হক রিংকু।
এই মেলায় হাতে তৈরী হস্তশিল্প, কাপড়, জুয়েলারি, পাটের তৈজসপত্র ও নকশীকাঁথা সহ বিপুল পন্যের সমাহার নিয়ে স্টল সাজিয়েছে চট্টগ্রামের অনলাইন ভিত্তিক ৪০ টি প্রতিষ্ঠান।
মেলা বৃহস্পতিবার পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন