ইডিইউতে অনলাইন ওপেন ডে ৭ মে,চলছে ভর্তি কার্যক্রম
এবার ভিন্নভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সামার ২০২০ সেমিস্টারের অ্যাডমিশন ফেয়ার।
আগামী ৭ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দিনব্যাপী ‘অনলাইন ওপেন ডে’। আগ্রহীদের করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন।
বিবিএ, এমবিএ, ইংরেজিতে অনার্স ও মাস্টার্স, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ও এমএসসি, ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিকাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার্স অব পাবলিক পলিসি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় তথ্যের উত্তর জেনে নিতে পারবে এই ওপেন ডে’তে।
এছাড়াও এতে থাকছে স্পট অ্যাডমিশনের সুবিধা। ভর্তির উপর থাকবে বিভিন্ন হারে ছাড় ও বিশেষ স্কলারশিপের সুযোগ।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ, ক্যাম্পাস জব, অ্যাক্সেস একাডেমি, সেন্টার ফর প্রফেশনাল ডেভলপমেন্ট এন্ড চেইঞ্জ, অ্যাডভান্সড সার্টিফিকেট ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোর্স, নেটওয়ার্ক এন্ড প্লেসমেন্ট সেল, ক্লাব কার্যক্রম, আন্তর্জাতিক ক্রেডিট ট্রান্সফার, হায়ার এডুকেশন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথশিক্ষা কার্যক্রমের নানান তথ্য জানা যাবে এই সেশনে। ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে সরাসরি কথা বলে বিষয় বাছাইয়ের সুবিধা থাকছে। পাশাপাশি ইডিইউর বর্তমান শিক্ষার্থীরাও উপস্থিত থাকবে। ইডিইউতে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করবে তারা। আগ্রহীরা চাইলে তাদের সঙ্গে কথাও বলতে পারবে।
এই ওপেন ডে’তে যোগদিতে ইডিইউর অফিসিয়াল ওয়েবসাইট:www.eastdelta.edu.bd ফেসবুক পেইজ: eastdeltauniversity1 এ দেয়া লিংকে ফরম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে।
এছাড়া ব্রাউজারের এড্রেস বারে গিয়ে https://bit.ly/2W1IQGF।লিখলেই পাওয়া যাবে ফরমটি। বিস্তারিত তথ্যের জন্য ফোন করুন ০১৭১৪-১০২০৬২, ০১৯৭৪-১০২০৬২ নম্বরে।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন