উত্তর হালিশহরের অসহায় মানুষের পাশে নগর যুবদল সভাপতি দীপ্তি
২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডে সামগ্রী বিতরণ করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আজ মঙ্গলবার (৫ মে) নগরীর ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
এসময় মহানগর যুবদলের সহ সভাপতি আজমুল হুদা রিংকু, আবদুল গফুর বাবুল, জসিমুল ইসলাম কিশোর, মোহাম্মদ ইসলামসহ থানা ও ওয়ার্ড যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন