খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নামাজই রমজানে সবচাইতে স্বাস্থ্যকর অভ্যাস – ডাঃ শাহাদাত হোসেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২০, ৮:৫৪ অপরাহ্ণ
নামাজই রমজানে সবচাইতে স্বাস্থ্যকর অভ্যাস – ডাঃ শাহাদাত হোসেন

ডা: শাহাদাত হোসেন

বৈশ্বিক মহামারী করোনার দুর্যোগের মাঝেও চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ও স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট ডাঃ শাহাদাত হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে লাইভে এসে টেলিমেডিসিন সেবার মাধ্যমে জনগণের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এই রমজান মাসেও তার নিজস্ব ফেইসবুক পেইজ
(https://www.facebook.com/DrShahadatBNP/) থেকে তিনি এই সেবা চালিয়ে
যাবেন সপ্তাহের প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার রাত ১০টা থেক ১১.৩০ পর্যন্ত।

সম্প্রতি তিনি লাইভে দর্শকদের করোনার মধ্যে কিভাবে নিরাপদভাবে রোজা পালন করা যায়,এ নিয়ে পরামর্শ দেন।

তিনি বলেন, রোজার সাথে করোনা আক্রান্ত হবার ঝুঁকি নিয়ে এখনও পর্যন্ত কোন
তথ্য পাওয়া যায় নি। তাই সুস্থ স্বাভাবিক ব্যক্তিদের ক্ষেত্রে রোজা রাখার ব্যাপারে বাধা নেই। তবে, করোনা আক্রান্ত ব্যক্তি রোজা রাখতে চাইলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। এ ছাড়াও, অন্য রোগ যেমন ডায়াবেটিস,উচ্চরক্তচাপ, হৃদরোগ ইত্যাদি থাকলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে রোজা রাখতে হবে।

তিনি বলেন, বাসায় দীর্ঘ সময় থাকার ফলে আমাদের নড়াচড়া কম হচ্ছে তাই ব্যায়াম
করার চেষ্টা করবেন। এতে শরীর সুস্থ থাকবে। ব্যায়ামের সাথে সাথে বেশী বেশী
নামাজও আদায় করা উচিৎ। এতে কিছুটা শারিরিক ব্যায়ামের সাথে সাথে মানসিক
প্রশান্তিও আসবে। উপরন্ত রমজানের মাসের বাড়তি সোয়াবও কামাই হবে। আর নামাজ বেশী পড়লে বারবার অজু করার ফলে পরিষ্কারও থাকা হয়। এটাও করোনা থেকে একধরণের প্রতিরোধ। তাই, এই রমজানে নামাজই হোক আমাদের সবচাইতে স্বাস্থ্যকর অভ্যাস।

তিনি আরও বলেন, নিজেকে পানিশূন্যতা থেকে রক্ষা করতে প্রচুর পরিমানে পানি পান করার অভ্যাস করতে হবে। ইফতার এবং সেহেরিতে পুষ্টিকর খাদ্য খেতে হবে।
শাক সবজি ফল সামুদ্রিক মাছ খেতে হবে। অতিরিক্ত চিনি, তেল চর্বি জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। ভাজা-পোড়া খাবারও পরিহার করা উচিত।

যারা ধূমপায়ী, তাদের তামাক জাতীয় দ্রব্য যেমন সিগারেট জর্দা ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। তামাক কিংবা তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার ফুসফুস নষ্ট করে যা করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ায়। এ ছাড়াও, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। কিছু সময় পর পর ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার কথা ভুলে গেলে চলবেনা।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…