কক্সবাজারে একদিনে রেকর্ড ২০ করোনা রোগী শনাক্ত
কক্সবাজার প্রতিনিধি:::কক্সবাজারে নতুন করে ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সন্দেহভাজন ১৫০ জন রোগীর নমুনা পরিক্ষা করে ২০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।
এনিয়ে এতোদিনের সব রেকর্ড ভেঙ্গে একদিনেই কক্সবাজারে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে ২০ জন।ইতোপূর্বে একদিনে সর্বাধিক ১১ জন করোনা রোগী শনাক্তের রেকর্ড ছিল।
কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য জানিয়েছেন।
শনাক্তদের মধ্যে পেকুয়া ৯, চকরিয়া ৩, কক্সবাজার সদর ৫, রামু ১, মহেশখালী ১। আর একজন লোহাগাড়ার।
আজ পজেটিভ রিপোর্ট পাওয়া ২০ জন করোনা রোগী সহ কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৭১ জন। গত ২ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুরু হওয়া করোনা টেস্টে রোববার পর্যন্ত ৩৫ দিনে ২২৬৭ জনের স্যাম্পল টেস্ট করা হয়। তারমধ্যে, ৭৭ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। অবশিষ্ট ২১৯০ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। ৭৭ জন ‘পজেটিভ’ পাওয়া রোগীর মধ্যে ৭০ জন কক্সবাজার জেলায় এবং ৫ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা ও একজন বান্দরবান সদর উপজেলার বাসিন্দা।
গত ২৪ মার্চ শনাক্ত হওয়া কক্সবাজার জেলার প্রথম করোনা রোগী চকরিয়ার খুটাখালীর মুসলিমা খাতুনের শরীরের স্যাম্পল টেস্ট করা হয়েছিলো ঢাকার আইইডিসিআর ল্যাবে। তিনি সুস্থ হয়ে গত ৮ এপ্রিল বাড়িতে ফিরেছেন।
রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ এর স্ত্রী ছেনু আরা বেগম ৩০ এপ্রিল রাতে কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই মহিলা হচ্ছে, কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করা রোগী।
ইতিমধ্যে মোট ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
২৪ ঘন্টা/এম আর/মাহমুদ


আপনার মতামত লিখুন