খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে পুলিশের এক এসআইসহ ৩ জনের করোনা শনাক্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২০, ১০:০৭ অপরাহ্ণ
খাগড়াছড়িতে পুলিশের এক এসআইসহ ৩ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টা ডট নিউজ।খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়িতে পুলিশের এক এসআই সহ ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

বুধবার (১৩ মে) রাতে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেলস সায়েন্স ইউনিভার্সিটির পরীক্ষাগারে ৩ জন নমুনা পজেটিভ শনাক্ত হয়।

ডা. নুপুর কান্তি দাশ জানান, পজেটিভ শনাক্ত হওয়াদের মধ্যে একজন খাগড়াছড়ি সদরের পুলিশ সদস্য ও অন্য ২ জন মহালছড়ি উপজেলা থেকে। তবে তিন জনের কারো শরীরে এখনও কোন উপসর্গ নেই। তাদের কাছ থেকে দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত জানান, ঢাকা ফেরত মুবাছড়ি এলাকার এক ব্যক্তি কোয়ারেন্টিনে থাকার সময় গত ২৭ এপ্রিল এবং ২৮ এপ্রিল মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কেয়াংঘাট এলাকার স্থানীয় এক বাসিন্দার নমুনা সংগ্রহ করা হয়। কোন উপসর্গ না থাকায় ২১ দিন কোয়ারেন্টিন শেষে একজন এবং হাসপাতাল থেকে অপরজন নিজ নিজ বাড়িতে ফিরে যান।

তবে ১৫ দিন পর তাদের করোনা পজেটিভ শনাক্ত করে রিপোর্ট এসেছে। এখন তাদের সংস্পর্শে থাকা চিকিৎসক ও ব্যক্তিদের চিহ্নিত করে নমুনা সংগ্রহ করা হবে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ জানান, করোনা পজেটিভ শনাক্ত হওয়া পুলিশের উপ পরিদর্শক (এসআই) গত ৪ মে পাবনা জেলা থেকে ছুটি শেষে খাগড়াছড়ি আসেন।

নিয়মানুসারে তাকে পুলিশ লাইন্স বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রেখে ৫ মে নমুনা সংগ্রহ করা হয়। তার শরীরে করোনা আক্রান্তের কোন উপসর্গ নেই। তিনি বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন। দ্বিতীয়বার তার কাছ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

প্রসঙ্গত, খাগড়াছড়ি জেলায় প্রথম করোনা পজেটিভ শনাক্ত হয় গত ২৯ মে। দ্বিতীয় ও তৃতীয় দফা নমুনা পরীক্ষায় তার শরীরে করোনার জীবাণু না থাকায় তাকে গত ৯ মে করোনা মুক্ত ঘোষণা দেয় স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় ৪ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…