নীলফামারীতে নতুন করে আরও ৫ জন সহ করোনায় আক্রান্ত ৪০
নীলফামারী প্রতিনিধি:::নীলফামারী জেলা জুড়ে দিন দিন করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
শুক্রবার (৮ মে) বিকেলের পাওয়া রিপোর্টে দুই শিশু সহ নতুন করে আরো ৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হলো ৪০জন।
জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রে রিপোর্টে জেলা শহরের প্রগতিপাড়ায় ৭ বছর ও ১১ বছরের দুই শিশু, ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঠাটারী পাড়া গ্রামের ঢাকা থেকে আসা পোশাক কারখানার শ্রমিক ২৪ বছরের এক যুবক ও ২২ বছরের এক গৃহবধু এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা গ্রামের ৫০ বছরের এক নারী রয়েছে।নতুন আক্রান্তদের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।
উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত ৪০ জন আক্রান্তদের মধ্যে ১০ জন সুস্থ হয়ে নিজবাড়ি ফিরেছেন ও ১ জন রিপোর্ট আসবার আগেই মৃত্যুবরন করেছেন।
২৪ ঘন্টা/এম আর/সুজন


আপনার মতামত লিখুন