খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মহানবীর প্রধান শিক্ষা হচ্ছে মানবতার কল্যানে কাজ করা : রেজাউল করিম

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২০, ৬:১৬ অপরাহ্ণ
মহানবীর প্রধান শিক্ষা হচ্ছে মানবতার কল্যানে কাজ করা : রেজাউল করিম

২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রধান শিক্ষা হচ্ছে মানবতার কল্যানে কাজ করা।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে ইসলাম ধর্ম প্রচারের পাশাপাশি অভুক্ত, নিপীড়িত, অসহায় মানুষের মুক্তির জন্য নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। তার মানবিক শিক্ষাকে ধারন করে মানবকল্যানে সকলকে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, মানবতার মূর্ত প্রতীক হযরত মোহাম্মদ (সাঃ) হাজার বছর আগে মহামারী প্রতিরোধে তার সাহাবীদের আইসোলেশন, হোম কোয়ারেন্টাইন- এর উপদেশ দিয়েছিলেন যা আজ আধুনিক বিজ্ঞানও সমর্থন করছে ।

এদেশের সকল ক্রান্তিলগ্নে আওয়ামীলীগ নেতাকর্মীরা সাহসী ভুমিকা পালন করেছে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম বলেন, ১৯৭০ -১৯৯১ এর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপকূলীয় এলাকার সর্বহারা মানুষের পাশে দাঁড়িয়েছিল।

আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে নিয়ে ১৯৯১ সালে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ভেসে আসা পঁচা গলিত লাশ নিজ হাতে দাফন করেছিলেন চট্টল বীর এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী।

শহরের মুসলিম হলে বেসরকারী পর্যায়ে তৈরি করেছিলেন ডায়রিয়া, কলেরা হাসপাতাল ও ওরস্যালাইন তৈরী প্রকল্প। তিনি বলেন, তাঁর সহযোদ্ধা হিসেবে আমরাও বর্তমানে করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায় জীবনবাজী রেখে কাজ করে চলেছি।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে নিরস্ত্র বাঙালী জাতির উপর পাকবাহিনী নিষ্ঠুরভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল। পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই বাঙালী জাতি পাকিস্তানি হানাদারদের নাকে খত দিয়ে পরাজিত করেছিল। একই ভাবে করোনা দুর্যোগ মোকাবিলায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই জাতি সফল হবে।

তিনি উপস্থিত সকলকে সরকারী নির্দেশনা, ডাক্তারের পরামর্শ অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, এই মহামারী থেকে সকলকে রক্ষা করতে -আলেম, উলেমা, ইমাম, মুয়াজ্জিনদের সচেতনতামূলক ভুমিকা পালন করতে হবে।

রবিবার ১০ মে আগ্রাবাদের এক কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে মরহুমা আলহাজ্ব মোছাম্মৎ রোখসানা আক্তার হীরা ফাউন্ডেশনের উদ্দ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও কোরআান হাফেজদের মাঝে নগদ অর্থ প্রদানসহ, খাদ্য ও ইফতার উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন মরহুমা আলহাজ্ব মোছাম্মৎ রোখসানা আক্তার হীরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু সহ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…