কোতোয়ালী থানা ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ
২৪ ঘণ্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে কোতোয়ালী থানা ছাত্রদল।
কোতোয়ালী থানা ছাত্রদল নেতা আরশে আজিম আরিফের সৌজন্যে নগরীর কোতোয়ালী থানাধীন গাউসিয়া তৈয়্যবীয়া হেফজখানা ও শাহ আমানত (রহঃ) এতিমখানা, ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন এতিমখানা এবং সাধারন পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও নগর ছাত্রদলের সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহ, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সৈয়দ বশর, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল, মোঃ হানিফ, মোঃ সাইফুল, সুব্রত আইচ ও মোঃ রিফাত সহ নেতৃবৃন্দ।
এছাড়াও গত একমাস যাবৎ কোতোয়ালী থানা ছাত্রদল নেতা আরশে আজিম আরিফের নেতৃত্ব কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাজার বিতরণ করা হয়।
২৪ ঘন্টা/এম আর


আপনার মতামত লিখুন