এক দিনে দেশে আরও ১০৪১ জনের করোনা শনাক্ত,মৃত্যু ১৪

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ২:৩৭ দুপুর
এক দিনে দেশে আরও ১০৪১ জনের করোনা শনাক্ত,মৃত্যু ১৪

২৪ ঘণ্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) এক দিনে দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮৩ জন।

এছাড়া নতুন করে আরও ১০৪১ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৮৮৬৩ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৭৩৯২ টি এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৮৩৭ টি। এছাড়া নতুন করে ৬৬ জনসহ মোট ৩৪২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মৃত্যুবরণ করা ১৪ জনের মধ্যে ১১ জন পুরুষ এবং ৩ জন মহিলা।

দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২৪ ঘন্টা/এম আর

Feb2
Feb2