খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের ভুল সিদ্ধান্তে করোনা সংক্রমণের দীর্ঘ চক্রে যাচ্ছে বাংলাদেশ: চট্টগ্রাম মহানগর যুবদল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২০, ৪:০৩ অপরাহ্ণ
সরকারের ভুল সিদ্ধান্তে করোনা সংক্রমণের দীর্ঘ চক্রে যাচ্ছে বাংলাদেশ: চট্টগ্রাম মহানগর যুবদল

এনায়েতবাজার ওয়ার্ডে ত্রাণ বিতরণ করছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি দীপ্তি ও সাধারণ সম্পাদক শাহেদ।

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে উপহার স্বরূপ নিত্য-প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন আজ ২১ রমজান শুক্রবার (১৫ মে) বিকালে নগরীর ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড এলাকায়।

এ সময় নেতৃবৃন্দ বলেন, শাসকদলের গায়ের জোড়ে করোনা মোকাবেলায় শুরুতেই হোঁচট গেলো প্রিয় স্বদেশ। সরকারের একের পর এক ভুল সিদ্ধান্তে করোনা সংক্রমণের দীর্ঘ চক্রে যাচ্ছে বাংলাদেশ। অব্যবস্থাপনায় ফ্রন্ট লাইন করোনা যোদ্ধারা আজ করোনা আক্রান্ত। নিন্ম মানের পিপিই, মাস্কসহ অন্যান্য প্রয়োজনীয় জীবন সুরক্ষা সামগ্রী ক্রয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিতে করোনা মোকাবেলার শুরুতেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। সরকার এখনো মিথ্যাচার করে যাচ্ছে।

যুবদল নেতৃবৃন্দ এসময়, শাসকদলের প্রতি আহবান জানান দলীয় বিশেষজ্ঞ বাদ দিয়ে নিরপেক্ষ ভাইরোলজিস্টদের সমন্বয়ে জাতীয় করোনা মোকাবেলার কমিটি করে দ্রুত সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করুন। পোষাক কারখানা খুলে দেওয়া, শপিং মল খুলে দেওয়ার সুফল প্রতিদিন এক হাজারেরও বেশী রোগী। টেস্ট বাড়লে রোগীর সংখ্যা আরো অনেক বেশী হতো। সরকারের উচ্চ পর্যায় থেকে এখনো বলা হচ্ছে বৈশ্বিক মহামারী করোনা নিয়ন্ত্রণে আছে। জাতীর সাথে নির্লজ্জ এই মিথ্যাচার করে কি করোনা মোকাবেলা সম্ভব ? সরকারী ত্রাণ-অনুদান কি শুধু আওয়ামীলীগের ঘরেই যাবে ? সাধারণ মানুষ সরকারী ত্রাণ থেকে বঞ্চিত। সেনাবাহিনী দিয়ে ত্রাণ বিতরণে সরকারের অনীহার কারণ আজ দেশবাসীর কাছে সুস্পষ্ট।

নেতৃবৃন্দ এসময়, সমাজের বিত্তবান সহ সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান আর করোনা আক্রান্ত রোগী ও পরিবারের প্রতি মানবিক আচরণের অনুরোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ-সভাপতি আজমল হুদা রিংকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, নগর যুবদলের সদস্য আব্দুল্লাহ আল মামুন, কোতোয়ালী থানা যুবদল নেতা মোঃ হাসান, ছাত্রদল নেতা আব্দুল আল হাসান প্রমূখ।

২৪ ঘন্টা/এম আর

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…