মাদারগঞ্জ উপজেলাধীন সকল মসজিদের ১ হাজার ইমাম-মোয়াজ্জেমদের ঈদ উপহার বিতরণ
জামালপুর প্রতিনিধি:করোনা পরিস্থিতিতে এবার তারাবিতে মুসল্লির সংখ্যা কম থাকায় আর্থিক সংকটে আছেন ইমাম-মুয়াজ্জিনরা।
এমন অবস্থায় ব্যক্তিগত অর্থায়নে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
আজ বুধবার (২০মে)দুপুরে মাদারগঞ্জ মির্জা আজম অডিটরিয়ামে উপজেলার এক হাজার ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে ১১কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি চিনি, ১কেজি লবণ,১ প্যাকেট সেমাই ও সাবানসহ খাদ্য সামগ্রী উপহার তুলে দেন মির্জা আজম এমপি।
এসময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নিবার্হী অফিসার আমিনুল ইসলাম, মাদারগঞ্জ সার্কেলে এএসপি সামিউল আলম ও মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির।
২৪ ঘন্টা/এম আর/মেহেদি


আপনার মতামত লিখুন