খাগড়াছড়িতে চার স্বাস্থকর্মীসহ ছয়জন করোনা পজিটিভ
খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়িতে চার স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ৬জন করোনা ভাইরাস পজিটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৩ জন । এছাড়া একজনের শরীরে দ্বিতীয় দফা নমুনায়ও পজিটিভ এসেছে।
এর মধ্য দিয়ে খাগড়াছড়ির ৯ উপজেলার মধ্যে ৫ উপজেলায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। তবে এ পর্যন্ত জেলায় একজন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন।
খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানিয়েছেন, নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে চার জন জেলার মহালছড়ি হাসপাতালের স্বাস্থ্যকর্মী।
২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ


আপনার মতামত লিখুন