জিয়াউর রহমানের শাহদাৎ বার্ষিকীতে নগর যুবদলের কর্মসূচী ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদল কর্মসূচী ঘোষণা করেছে।
তবে করোনাভাইরাসের কারণে অন্যান্য বছরের মতো এবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান থাকছে না।
নগর যুবদলের উদ্যোগে মহানগর, ১৫ টি থানা ও ৪৩ টি সাংগঠনিক ওয়ার্ডসহ সংশ্লিষ্ট ইউনিট নেতৃবৃন্দ দলের প্রতিষ্ঠাতার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন কর্মসূচী পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন