খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে একদিনেই আক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর ২৭ সদস্য/এক ট্রাফিক পুলিশের পুরো পরিবারে করোনা বিষ!

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২০, ৫:৫৯ অপরাহ্ণ
চট্টগ্রামে একদিনেই আক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর ২৭ সদস্য/এক ট্রাফিক পুলিশের পুরো পরিবারে করোনা বিষ!

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে ভয়ানকভাবে থাবা বসিয়েছে প্রাণঘাতী করোনা। প্রায় প্রতিদিনই কয়েকশ নারী-পুরুষ নতুন করে শনাক্ত হচ্ছে। দেশের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিতরাও করোনার গ্রাস থেকে রক্ষা পাচ্ছে না।

গতকাল ২৯ মে শুক্রবার চট্টগ্রামে নমুনা পরীক্ষার ফলাফলে ২৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য করোনা আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে।

চট্টগ্রামে প্রধান দুটি ল্যাব সীতাকুণ্ডের বিআইটিআইডি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব থেকে আসা একদিনের রিপোর্টে আক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে চট্টগ্রাম নগর পুলিশের সদস্য রয়েছেন ১১ জন। চট্টগ্রাম জেলা পুলিশে ৫ জন সদস্যের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। 

তাছাড়া চট্টগ্রাম র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র‌্যাবের বিভিন্ন পদে কর্মরত ১০ সদস্য এবং সরকারের একটি গোয়েন্দা সংস্থার জিইসি সার্কেলে কর্মরত ৩৫ বছর বয়সী এক সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে ২৮ মে বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলেও চট্টগ্রামে একইদিনে আইনশৃঙ্খলা বাহিনীর ১৮ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)র ট্রাফিক বিভাগে কর্মরত মো. মহীবুল্লাহ নামে এক পুলিশ সদস্যের সপরিবার করোনা আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত ওই ট্রাফিক পুলিশ কর্মকর্তা নিজেই এ তথ্য নিশ্চিত করে বলেন, গত এক সপ্তাহ আগে তিনি এবং তার ছেলে করোনা আক্রান্ত হয়। গত তিনদিন আগে নমুনা পরীক্ষার ফলাফলে জানতে পারি আমার পরিবারের বাকি দু সদস্য স্ত্রী ও মেয়ের শরীরেও করোনার অস্থিত্ব মিলেছে।

তিনি তাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, বর্তমানে তিনি এবং তার মেয়ে নগরীর দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে এবং ছেলে ও তার স্ত্রী নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তারা সবাই সুস্থ আছেন।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…