আনোয়ারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮ জনকে ৭৩০০ টাকা জরিমানা
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে কিনা এবং রাস্তায় বের হলে মাস্ক ব্যবহার করা তদাকরি বিষয়ে প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে ৭৩০০ টাকা জরিমানা আদায় করে।
বুধবার (৩ জুন) গণপরিবহনের অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে কিনা এবং রাস্তায় বের হলে মাস্ক ব্যবহার করা হচ্ছে কিনা কালাবিবি দিঘীর মোড়, উপজেলা সদর এবং সরকার হাটের আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।
মোবাইল কোর্ট পরিচালনা সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, সরকারি নিদের্শনায় স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পড়ায় ১৮ জনকে মোট ৭৩০০ টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
২৪ ঘণ্টা/এম আর/জাবেদুল


আপনার মতামত লিখুন