সীতাকুণ্ডে পুকুরে পড়ে প্রাণ গেলো শিশু আল আমিনের
সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডে পুকুরে পড়ে আল আমিন নামের ৫ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৪জুন) রাত ১০ টার সময় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদস্থ রংগীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল আমিনের পিতা জাকির হোসেন বলেন, আমার ছেলে রাতে বল নিয়ে ঘর থেকে বের হয়ে খেলতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়। সম্ভবত বল নিয়ে খেলার সময় বলটি পুকুরে পড়ে যায়, সেটা তুলতে গিয়ে সে পুকুরে ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে পুকুরে খুঁজতে গিয়ে দেখি লাশ পানিতে ভাসছে।
আজ শুক্রবার সকাল ১০ টায় সময় আল আমিনের দাফন হয়।
২৪ ঘণ্টা/এম আর/দুলু


আপনার মতামত লিখুন