চট্টগ্রামে নতুন করে ১০৬ জনের করোনা শকাক্ত,মোট আক্রান্ত ৪০৬৮
২৪ ঘণ্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক:চট্টগ্রামে নতুন করে আরও ১০৬ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৫৫ এবং উপজেলায় ৫১ জন।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ২৮৭ টি নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৪ এবং উপজেলায় ২৮ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৫১ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সবাই নগরের বাসিন্দা।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সবাই উপজেলার বাসিন্দা।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ৩০টি নমুনা পরীক্ষা করে উপজেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
রবিবার (৭ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের তিন ল্যাবে ৬১৬ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১০৬ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৪০৬৮ জন। এর মধ্যে নগরে ২৯২৯ জন এবং উপজেলায় ১১৩৯ জন।
উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য: সাতকানিয়া ১১, আনোয়ারা ২, চন্দনাইশ ৩, পটিয়া ১৭, রাঙ্গুনিয়া ৩, রাউজান ৯ এবং সীতাকুণ্ড ৬ জন।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৯৯ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭৪ জন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন