খুঁজুন
, ,

করোনা নির্ণয়ে প্রয়োজন একাধিকবার টেস্ট-চসিক মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 11 June, 2020, 5:05 pm
করোনা নির্ণয়ে প্রয়োজন একাধিকবার টেস্ট-চসিক মেয়র

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, চিকিৎসা বিজ্ঞানের মতে করোনা সনাক্তের অন্যতম মাধ্যম হচ্ছে টেস্ট, টেস্ট এন্ড টেস্ট। এর কোন বিকল্প নাই।

অথচ এখন পরীক্ষা-নিরিক্ষা ছাড়া কোন অসুস্থ রোগী বেসরকারি হাসপাতালে গেলে তাদেরকে ভর্তি করানো হচ্ছে না। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত চট্টগ্রামের রোগীরা। এটা কোন ভাবেই কাম্য নয়।

তিনি আরো বলেন, ইউরোপ-আমেরিকার পর করোনা সুনামি এখন হামলে পড়েছে এশিয়ায়। বিশেষ করে দক্ষিণ এশিয়া এখন করোনার বিষাক্ত ছোবলে ভয়াবহ আকার ধারন করতে চলেছে।

আতংকে কাঁপছে দেশ। হু হু করে বাড়ছে সংক্রমণ। কোনক্রমেই রোধ করা যাচ্ছে না এর বিস্তার। প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রের্কড। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই ভাঙ্গছে-গত দিনের রের্কড। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ৯ দিনে মারা যায় ৩২৫জন, যা মোট মৃত্যুর ৩৩ শতাংশ।

অবস্থাদৃষ্টে মনে হয়, আমরা সংক্রমণের দিকে অবস্থান করছি। আর এ মুহুর্তে সর্বাগ্রে প্রয়োজন ব্যক্তি পর্যায়ে কঠিন সচেতনতা। যে সচেতনতা করোনার আগ্রাসন ঠেকাতে আমাদের সার্বিকভাবে সহায়তা দিতে সক্ষম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তিনি বলেন, আমরা যদি আরো দু-তিন সপ্তাহ কঠিনভাবে নিজেদের সংযত রাখতে পারি, তাহলে আমাদের ক্ষয়ক্ষতির পরিমান অনেক কম হওয়ার সম্ভাবনাই বেশি।

কিছুটা দেরিতে হলেও সরকার লকডাউন প্রশ্নে অনেকটা কঠোর অবস্থান নিয়েছে, যা করোনা প্রতিরোধে কিছুটা হলেও সহায়ক হবে বলে মনে করছেন অনেকেই। করোনা আর্বিভাব অনেকটা শাখের করাতের মতো উভয় পথেই রক্তক্ষরণ ঘটাচ্ছে।

বিশ্বসম্প্রদায় না পারছে একটানা ঘরে বসে থাকতে, না পারছে আগের মতো সাধারণ জীবনযাপন করতে। একদিকে মৃত্যু আর বিপরীতে অভাবের হাতছানি। মাঝখানে মানবজীবন। কেবল আমরাই নই বিশ্বই আজ করোনার সঙ্গে যুদ্ধে লিপ্ত।

আজ বৃহস্পতিবার সকালে নগরীর ছোটপুল এলাকায় এম.এ. সালাম নগর স্বাস্থাকেন্দ্রে করোনা টেস্টিং বুর্থ উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।

এর আগে নগরে নমুনা সংগ্রহের আরো চারটি বুথ চালু করেছে সিটি কর্পোরেশন। এর মধ্যে গত ৭ জুন বিবিরহাটস্থ ওয়ার্ড অফিস ও চান্দগাঁওস্থ হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত দুটি বুথ চালু করা হয়।

গত ৫ জুন উদ্বোধন করা হয় চট্টগ্রাম প্রেস ক্লাব ও উত্তর কাট্টলী কর্নেলহাটস্থ হাশেম নাজির হেলথ সেন্টারে স্থাপিত দুটি বুথ।

চট্টগ্রাম নগরে মোট ১২টি বুথ স্থাপনের পরিকল্পনা রয়েছে চসিকের। এর মধ্যে প্রথম ধাপে ৬টি বুথ বসানোর কথা। এম.এ. সালাম নগর স্বাস্থ্য কেন্দ্রসহ ইতোমধ্যে পাঁচটি বুথ বসানো হয়েছে। প্রথম ধাপের বুথগুলো স্থাপনে সহায়তা করছে ব্রাক বাংলাদেশ । বাকি বুথগুলো চসিকের নিজস্ব ব্যবস্থাপনায় বসানো হবে।

দ্বিতীয় ধাপে বুথ স্থাপনে প্রাথমিকভাবে আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবন, মেমন টু হাসপাতাল, অক্সিজেন আবদুর রহিম দাতব্য চিকিৎসালয় ও বন্দরটিলা মাতৃসদন হাসপাতালকে নির্বাচন করা হয়েছে।

এসময় কাউন্সিলর নাজমুল হক ডিউক, এইচ.এম সোহেল, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, ত্বত্তাবধায়ক প্রকৌশলি সুদিপ বসাক,মেডিকেল অফিসার ডাঃ বিজয় তালুকদার,ডাঃ সুশান্ত বড়ুয়া, ব্র্যাক এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. হানিফ উদ্দিন,মহানগর আওয়ামীলীগের সদস্য বেলাল আহম্মেদ, মামুনুর রশিদ মামুন, আনিসুর রহমান চৌধুরী, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রকৌশলী আনোয়ার জাহান প্রমূখ।

পরে মেয়র আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় সিটি কনভেশন সেন্টারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চালু হতে যাওয়া আইসোলিশন সেন্টার পরির্দশনে যান। এই সময় তিনি ওই সেন্টারের কাজের সঠিক অগ্রগতি প্রত্যক্ষ করেন।

উল্লেখ্য আগামী ১৫জুনের মধ্যে এই আইসোলিশন সেন্টার উদ্বোধন কথা রয়েছে। ইতি মধ্যে এই সেন্টারের যাবতীয় সরঞ্জাম এসে পৌঁছেছে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 7:52 pm
রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার উদ্যোগে ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ প্রাঙ্গণ থেকে ৯ রবীউল আউয়াল ২৩ আগস্ট সকাল ১১ টায় পবিত্র জশনে জুলূসে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও মীলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

জুলূসে নেতৃত্ব দেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে কামিল শাহ্ সূফী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আবুল বয়ান শাহ্ নঈমী আশরাফী নকশবন্দী (মু.যি.আ.)।

রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ যিয়ারতের মাধ্যমে জুলূস শুরু হয়। রাঙ্গুনিয়া সরকারি কলেজ রোড হয়ে রাহাতুল্লাহ্ নকশবন্দী সড়ক হয়ে মরিয়ম নগর চৌমুহনী শাহী জামে মসজিদ সামনে সংক্ষিপ্ত আলোচনা ও মুনাজাত হয়। পুনরায় কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গুনিয়া কলেজ গেট হয়ে
রাহাতিয়া দরবার শরীফ পার্শস্থ রাহাতিয়া শাহী ঈদগাহ্ ময়দানে এসে জড়ো হয়। জুলূসে অংশ নেওয়া সুন্নী জনতার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার পতাকা, প্লেকার্ড ও ফেস্টুন।

জলূসে অংশগ্রহণকারীদের কণ্ঠে “ইয়া নবী সালাম আলাইকা”, “মুস্তফা জানে রহমত পেহ্ লাখো সালাম” ইত্যাদি হামদ, না’তে রাসূল (সা.) এবং “না’রায়ে তাকবীর আল্লাহু আকবর”, “না’রায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ্ (দ.)”।

রাহমাতুল্লিল আলামীন (সা.)-এর শুভাগমণের শুকরগুযার সম্পর্কিত স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়।

রাহাতিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন, পীরযাদাহ্ মাওলানা সৈয়্যদ মুহাম্মদ গোলাম রসুল শাহ্ নঈমী (মু.যি.আ.)-এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় এতে প্রধান মেহমান ছিলেন ভারত থেকে আগত পীরযাদাহ্ মাওলানা মুহাম্মদ বায়েজীদ আশরাফী।

বক্তব্য রাখেন আনজুমান-এ আহলে তাসাওউফ বাংলাদেশ-এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা গাজী মুঈনুদ্দীন রিজভী, বায়েজীদ দায়রায়ে মঈনিয়া রহমানিয়ার মুনতাজিম, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আশরাফী মাইজভান্ডারী, বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরাম বাংলাদেশ-এর চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার মহাসচিব মুহাম্মদ নঈম উদ্দিন প্রমুখ।

না’তে রাসূল (সা.) পরিবেশন করেন শায়ের ওমর ফারুক ইরন, শায়ের আলভী হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত, না’তে রাসূল (সা.) শেষে মীলাদ, ক্বিয়াম ও মুনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহ্’র শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দু’আ করা হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 2:52 pm
মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

তিন সাংবাদিক হলেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন, মার্জিনা রায়হান, তারেক আবদুল্লাহসহ অন্যান্য প্রসিকিউটর।

শুনানিতে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১৭ আগস্ট প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় তিনজনকেই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করছে প্রসিকিউশন। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় চান তিনি।

শুনানি শেষে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তাকে প্রশ্ন করার নামে কিছু উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন কয়েকজন সাংবাদিক। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলেছিলেন শেখ হাসিনা।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ওই উসকানিমূলক প্ররোচনার ধারাবাহিকতায় জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এ মামলায় ১৪ জুলাইয়ের ওই ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 1:11 pm
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ আসামিকে খালাস ও চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে যে দুই আসামির তারা হলেন-সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা (৫৭) এবং শাহাদাত হোসেন শামীম(২০)।

আলোচিত এই মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৯ সালের ২৪ অক্টোবর রায় দিয়েছিলেন। রায়ে মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।