খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

হাটহাজারীতে ১৪ মাসের শিশুসহ আরও ৫৭ জনের করোনা শনাক্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২০, ৩:০৫ অপরাহ্ণ
হাটহাজারীতে ১৪ মাসের শিশুসহ আরও ৫৭ জনের করোনা শনাক্ত

হাটহাজারী (চট্টগ্রাম) : প্রশাসনের নানা চেষ্টা আর উদ্যোগের পরও হাটহাজারীতে কোন ভাবেই প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রকোপ নিয়ন্ত্রণে আসছে না। সময়ের সাথে সাথে উপজেলায় আশংঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

মাত্র ১৪ মাসের অদিতি , স্বাস্থ্যকর্মী, ব্যাংক কর্মকর্তা, পুলিশসহ হাটহাজারীতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আরো ৫৭ জন।

এ নিয়ে হাটহাজারীতে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৪৮ জনে।

নুতন করে আক্রান্ত ৫৭ জনের বয়স ভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ১-৩০ বছর বয়সী শনাক্তের সংখ্যা ২৩ জন, ৩০-৬০ বছর বয়সী শনাক্তের সংখ্যা ৩০ জন এবং ৬০ উর্ধ্ব ৪ জন। যার মধ্যে শিশু ৫ জন, পুরুষ ৩৭ জন, মহিলা ১১ জন এবং বৃদ্ধ ৪ জন।

এলাকা ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বরাবরের মত হাটহাজারী পৌরসভা এলাকায় সংক্রমণের হার সবচেয়ে বেশী। নুতন করে করোনা শনাক্ত হওয়া ৫৭ জনের মধ্যে হাটহাজারী পৌরসভার বাসিন্দা এবং পৌরসভায় সরকারি-বেসরকাির বিভিন্ন দপ্তরে কর্মরত ২২ জন, বুড়িশ্চর ২ জন, ধলই ৫ জন, শিকারপুর ৪ জন, ফতেয়াবাদ ৪ জন, নাঙ্গলমোড়া ৩ জন, ছিপাতলী ১ জন, খন্দকিয়া ১ জন, গুমানমর্দন ১ জন, ফতেপুর ১ জন, মির্জাপুর ২ জন, বায়োজিদ ১ জন, মেখল ৫ জন, দেওয়ান হাট ২ জন, চাদগাও ১ জন, চিকনদন্ডী ১ জন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্যমতে, হাটহাজারী হতে মোট ১১০৯ টি নমুনা প্রেরণ করে ৮৬৭ টি নমুনার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে ২৩৬ টি পজেটিভ। এক্ষেত্রে পজেটিভ শনাক্তের হার ২৭.২২%। অন্য উপজেলা/সিটির বাসিন্দা হাটহাজারী হতে নমুনা প্রেরণ করেছে এমন শনাক্তের সংখ্যা ১০ এবং অন্য উপজেলা/সিটিতে নমুনা দিয়ে হাটহাজারীর বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে এমন সংখ্যা ২২। ফলে হাটহাজারী বাসিন্দাদের মধ্যে মোট করোনা শনাক্তের সংখ্যা ২৪৮ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন। এছাড়া করোনায় মৃত্যু হয়েছে ৫ জন।

হাটহাজারীতে করোনা পরিস্থিতি অবনতির কথা স্বীকার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ হোসাইন বলেন, যে হারে হাটহাজারীতে করোনা শনাক্ত হচ্ছে সে হারে স্বাস্থ্য সেবা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে হিমশিম খেতে হচ্ছে।

এসময় তিনি সকলকে সচেতন হয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান করেন।

২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…