খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নোবিপ্রবি উপাচার্যের যোগদানের বর্ষপূর্তিতে শিক্ষক সমিতির অভিনন্দন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২০, ৪:১৭ অপরাহ্ণ
নোবিপ্রবি উপাচার্যের যোগদানের বর্ষপূর্তিতে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম এর যোগদানের একবছর পূর্তিতে অভিনন্দন জানিয়েছে নোবিপ্রবি শিক্ষক সমিতি।

আজ (১২ জুন) নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক মো: মজনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

এতে বলা হয়,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের উচ্চ শিক্ষার উন্নয়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছে তা বাস্তবায়নের অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে এগিয়ে নেয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপাচার্য হিসেবে আপনি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। আপনার ঐকান্তিক প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে বিশৃঙ্খল পরিবেশ দূর হয়েছে এবং শিক্ষার্থীদের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। এছাড়া করোনাকালীন দুর্যোগের সময় যে পাঁচটি বিশ্ববিদ্যালয় করোনা শনাক্তকরণের জন্য ভূমিকা পালন করছে তার মধ্যে নোবিপ্রবি অন্যতম যা ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। অতি স্বল্প সময়ের মধ্যে ল্যাব স্থাপন ও করোনা পরীক্ষার অনুমোদনের জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

আরো বলা হয়, নোবিপ্রবিতে আপনার উপাচার্য হিসেবে দায়িত্বগ্রহণের পূর্বে নতুন শিক্ষক নিয়োগ, অস্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ীকরণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নিষেধাজ্ঞা জারি করা হয় তা সমাধানের জন্য আপনি ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে যোগাযোগ করে শিক্ষক সমিতিকে আশ্বস্ত করেছেন।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে ইতোপূর্বে আপগ্রেডেশন ও পদোন্নতির উপর যে নিষেধাজ্ঞা ছিল তা শিথিল করে আপনি শিক্ষকদের আপগ্রেডেশন ও পদোন্নতির ব্যবস্থা করেছেন। এজন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করি অতি দ্রুততম সময়ের মধ্যে আপনি সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনা করে অস্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপগ্রেডেশনের শর্ত পূরণকারী সকল শিক্ষকের আপগ্রেডেশন নিশ্চিত করবেন।

এছাড়াও উপাচার্যের দীর্ঘায়ু ও সফলতা কামনা করে নোবিপ্রবি শিক্ষক সমিতি।

২৪ ঘণ্টা/এম আর/অনামিকা

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…