খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চসিকের ২৫০ শয্যা আইসোলেশন সেন্টার উদ্বোধন কাল/ আজ পরিদর্শনে গেলেন মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২০, ৯:১৯ অপরাহ্ণ
চসিকের ২৫০ শয্যা আইসোলেশন সেন্টার উদ্বোধন কাল/ আজ পরিদর্শনে গেলেন মেয়র

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : সীকম গ্রুপের অত্যাধুনিক সেন্টারটিকে খুব অল্প সময়ের মধ্যেই করোনা চিকিৎসার উপযোগী করে তুলেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

আগামীকাল শনিবার বিকেল সাড়ে তিনটায় চসিকের এ আইসোলেশন কেন্দ্রের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এই উপলক্ষে আজ সন্ধ্যায় এর প্রস্তুতি পরিদর্শনে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সরেজমিন দেখা গেছে, শয্যা, মেট্রেস, বিছানার চাদর, বালিশ, ঝুড়ি, গামলা ইত্যাদি সাজানো হয়ে গেছে। প্রতি আসনের সঙ্গে ওষুধপত্র রাখার ছোট্ট বাক্স দেওয়া হয়েছে। ৫০টি নতুন অক্সিজেন সিলিন্ডারসহ আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে। প্রস্তুতিও শেষ পর্যায়ে।

উদ্বোধনের অপেক্ষায় থাকা আইসোলেশন কেন্দ্রটি আজ পরিদর্শণে গিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, কম ও মৃদু উপসর্গ আছে এমন রোগীদের চসিকের আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হবে। কারও যদি আইসিইউ সাপোর্ট দরকার হয় তবে অন্য সরকারি, বেসরকারি হাসপাতালে রেফার করা হবে।

প্রাথমিকভাবে এ আইসোলেশন সেন্টারের জন্য ৫০টি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করা হয়েছে। যদি প্রয়োজন হয় আরও অক্সিজেনের ব্যবস্থা করা হবে। আগামী ১৫ জুন থেকে রোগী ভর্তি করা হবে।

তিনি বলেন শনিবার ১১টায় চসিকের ২৫০ শয্যার আইসোলেশন সেন্টারের জন্য নিয়োগ দেওয়া চিকিৎসক, নার্স ও কর্মীদের নিয়ে আন্দরকিল্লার নগর ভবনের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে জরুরি সভা করা হবে। দায়িত্ব বণ্টন ও জরুরি কিছু নির্দেশনা দেওয়া হবে এ সভায়।

আইসোলেশন কেন্দ্রের পরিদর্শণকালে রাজনীতিক বেলাল আহমেদ, মেয়রের একান্ত সহকারী রায়হান ইউসুফ, মামুনুর রশীদ মামুন, আনিসুর রহমান আনিস, মহসিন আলি বাদশা, লিটন, ইব্রাহিম, রিদুয়ান বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…