খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে নোবিপ্রবিতে চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছেন সাবেক শিক্ষার্থী

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২০, ৭:৫৮ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র থেকে নোবিপ্রবিতে চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছেন সাবেক শিক্ষার্থী

নোবিপ্রবি প্রতিনিধি:যুক্তরাষ্ট্রে থেকে নোবিপ্রবিতে ১ হাজার চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছেন সাবেক শিক্ষার্থী

করোনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এক হাজার বিভিন্ন চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী উপহার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী তানভীর মুরাদ।

শনিবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রে বসবাসরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তানভীর মুরাদ চিকিৎসা সামগ্রী উপহার পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে চিকিৎসা সামগ্রীগুলো কুরিয়ারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে ১০ পিস ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), ৪০০ পিস K95 মাস্ক, ৫০০ পিস সার্জিক্যাল মাস্ক, ১০০ পিস ফেস শিল্ড।

তানভীর মুরাদ বলেন, আমি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত। আমার স্বপ্নভূমি নোবিপ্রবি নিজেদের উদ্যোগে র‍্যাপিড টেস্টিং কিট আবিষ্কার করে এবং নোয়াখালী অঞ্চলে করোনা উপসর্গের রোগীদের টেস্টিং শুরু করে যা গণমাধ্যমের সুবাদে জানতে পেরে অত্যন্ত খুশি হয়েছি। কিন্তু দুঃখের সাথে আমি জানতে পারলাম বিশ্ববিদ্যালয়ের টেস্টিং ল্যাব এ পর্যাপ্ত চিকিৎসা সামগ্রীর অভাব আছে। সুরক্ষা সামগ্রীর অভাব সত্ত্বেও যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করছে তারা জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সাথে করোনা টেস্ট করে যাচ্ছে। তাদের এই সাহসিকতা আমাকে মুগ্ধ করেছে। আমি ক্ষুদ্র মানুষ হয়ে আমার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। বিশ্ববিদ্যালয় জীবনে আমি জনগণের ট্যাক্স এর টাকায় পড়াশোনা করেছি তাই নোয়াখালী বিজ্ঞান ও প্রুযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের জন্য আমার এই অতি সামান্য উপহার। আমি চেষ্টা করেছি আমেরিকান FDA অনুমোদিত মেডিকেল সুরক্ষা সামগ্রী প্রেরণ করার জন্য।

২৪ ঘণ্টা/এম আর/অনামিকা

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…