রাউজানের পাহাড়তলীর ঊনসত্তর পাড়া আবাসিক লকডাউন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ৫:৩২ সন্ধ্যা
রাউজানের পাহাড়তলীর ঊনসত্তর পাড়া আবাসিক লকডাউন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :চট্টগ্রামের রাউজান উপজেলার
৯নং পাহাড়তলি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঊনসত্তর পাড়া আবাসিক লকডাউন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে আবাসিকের মাওলানা এমদাদ ভিলার তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট আসায় রাউজান উপজেলা প্রশাসনের নির্দেশে পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন গিয়ে লকডাউন করেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, গত কয়েকদিন পূর্বে ঊনসত্তর পাড়া আবাসিকের মৌলানা এমদাদ ভিলার মালিক, পশ্চিম গুজরা দারুচ্ছুন্নাহ মাদ্রাসার আরবী শিক্ষক, বিশিষ্ট ওয়ায়েজিন মাওলানা এমদাদুল হক ইন্তেকাল করেন। তিনি পরিবার নিয়ে আবাসিকে নিজের বাসায় থাকতেন। তার মৃত্যুর পর পরিবারের সদস্যদের করোনা পরীক্ষায় হুজুরের শ্যালিকার জামাতাসহ, হুজুরের এক পুত্র ও এক কন্যার রিপোর্ট পজিটিভ আসায় প্রশাসনের নির্দেশে আমি আবাসিকটি লকডাউন করেছি। এই লকডাউনের আওতায় পরিবারসমূহের পাশে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।

২৪ ঘণ্টা/এম আর/নেজাম

Feb2
Feb2