রাউজানে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৬জনকে জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০, ১১:২৬ সকাল
রাউজানে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৬জনকে জরিমানা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে বিভিন্ন শপিং কমপ্লেক্সের ক্রেতা-বিক্রেতা, গাড়ি চালক, পথচারীসহ ১৬জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা সদর ফকির হাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

এসময় মাস্ক না পড়াসহ স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ১৬জনকে ৯ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানান, স্বাস্থ্যবিধি অমান্য করায় রাউজানে ১৬জনকে জরিমানা করেছি। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

২৪ ঘণ্টা/এম আর/নেজাম

Feb2
Feb2