খুঁজুন
, ,

হাছিনাই খুনী, পুলিশের জবানবন্ধীতে জোড়া খুনের দায় স্বীকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 October, 2019, 3:53 pm
হাছিনাই খুনী, পুলিশের জবানবন্ধীতে জোড়া খুনের দায় স্বীকার

পরকীয়ায় আসক্ত হয়ে প্রেমিক মাইনুদ্দীনের সহযোগীতাই জোড়া খুনের দায় স্বীকার করে নিয়েছে হাছিনা আক্তার। পরকীয়া প্রেমিকের সাথে অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় শিশু কণ্যা ফাতেমা বিবি ও পথের কাটা সরিয়ে নিজ প্রেমিককে একান্তে পেতে স্বামী আবু তাহেরকে হত্যা করার দোষ স্বীকার করে নিয়েছেন তিনি।

হাছিনা পুলিশের কাছে জানিয়েছে মাইনুদ্দীনের সঙ্গে তার শারিরীক সম্পর্কের বিষয়টি শিশু ফাতেমা দেখে ফেলার পর তার বাবাকে ঘটনাটি বলে দেয়ার ভয় দেখালে মেয়েকে সে নিজেই খুন করে। পরে আবু তাহেরকেও শ্বাসরোধ করে এবং ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়।

চট্টগ্রামে নিজ বাসায় বাবা-মেয়ে খুনের ঘটনায় মূল আসামীদের গ্রেফতারের পর রোববার (২০ অক্টোবর) সকালে নগরীর দামপাড়ায় সিএমপি কমিশনারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম।

পুলিশের অভিযানে নাছিমার পরকিয়া প্রেমিক ও শ্রমিক নেতা মাইনুদ্দিন নোয়াখালি থেকে গ্রেফতার

তিনি বলেন, হাছিনার দেওয়া তথ্যে তার কথিত প্রেমিক মাহিন উদ্দিনের অবস্থান শনাক্ত করে নোয়াখালীতে অভিযান চালিয়ে শনিবার রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আমেনা বেগম সংবাদ সম্মেলনে বলেন, চট্টগ্রাম নগরীর বন্দর থানা নিমতলা এলাকায় বুচুইক্যা কলোনির জনৈক শাহআলমের মালিকানাধীন ৩ তলা ভবনের নিচতলার একটি ঘরে স্ত্রী হাছিনা আক্তার ও মেয়ে বিবি ফাতেমাসহ একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন আবু তাহের।

তিনি এসএপিএল কন্টেইনার ডিপোতে দিন মজুরের কাজ করতেন। নোয়াখালী জেলার চরপার্বতী এলাকার মো মোস্তফার ছেলে আবু তাহেরের স্ত্রী হাছিনা আক্তার বাসা ভাড়িতে বুয়ার কাজ করতেন।

তাদের বাসাটির অর্ধেক অংশ বোডের পার্টিশান দিয়ে অপর প্রান্তে থাকতেন ওই কন্টেইনার ডিপোতে শ্রমিকদের নেতা মাইনুদ্দিন। সে সুবাধে দীর্ঘদিন ধরে আবু তাহেরের স্ত্রী হাছিনা আক্তারের সাথে মাইনুদ্দিনের অবৈধ সম্পর্ক চলে আসছিলো। সম্প্রতি স্বামী আবু তাহের বিষয়টি বুঝতে পারলে স্বামী স্ত্রী দুজনের মাঝে অশান্তি শুরু হয়।

অন্যান্য দিনের মত ১৯ অক্টোবর শনিবার সকাল সাড়ে আটটায় কর্মস্থলের উদ্দ্যেশে বাসা থেকে বেরিয়ে যায় দিনমজুর আবু তাহের। তখন বাসায় ছিলেন হাছিনা এবং শিশু কণ্যা ফাতেমা। একটু পরে বাসায় ঢুকে হাছিনার প্রেমিক মাইনুদ্দিন। দুজনের মাজে শারিরীক সম্পর্ক স্থাপনের সময় দেখে ফেলে শিশু ফাতেমা। ঘটনা তার বাবাকে বলে দেওয়ার হুমকি দেয়।

পরকিয়ার বলি
বন্দর থানা নিমতলা এলাকায় বুচুইক্যা কলোনির জনৈক শাহআলমের মালিকানাধীন ৩ তলা ভবনের নিচতলার একটি ঘর থেকে বাবা ও মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। ইনসেটে স্ত্রী হাছিনা আক্তার

তখন মাইনুদ্দীন ফাতেমার হাত-পা চেপে ধরে আর হাসিনা ছুরি দিয়ে নিজ কণ্যাকে হত্যা করে লাশ খাটের উপর রেখে কাপড় দিয়ে ঢেকে দেয়। কিছুক্ষণ পর তাহের বাসায় প্রবেশ করলে মাইনুদ্দীন ও হাসিনা তাকে জাপটে ধরে গলায় রশি দিয়ে শ্বাসরোধ এবং পেটে ও মাথায় ছুরিকাঘাতের পাশাপাশি গলা কেটে ফেলে।

আরো খবর : পরকিয়ার বলি স্বামী ও শিশু সন্তান

নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) কামরুল ইসলাম জানান, নিহত আবু তাহের ও তার স্ত্রী হাছিনা আক্তারের আগেও বিয়ে হয়েছে। আবু তাহেরের স্ত্রী মারা গেলেও হাছিনার আগের স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ছাড়াছাড়ি হয়ে গেলে গত ৫ বছর আগে পারিবারিক সম্মতিতে তাহেরের সাথে দ্বিতীয় বিয়েতে বসে।

সম্প্রতি কিছুদিন আগে তাদের রুমে বোড লাগিয়ে আরেকটি স্পেস ভাড়া নেন শ্রমিক নেতা মাইনুদ্দিন। তার স্ত্রী থাকেন নোয়াখালীর বাড়িতে। এরমধ্যে পরকীয়ার সম্পর্কে জড়ায় তাহেরের স্ত্রী হাছিনা এবং মাইনুদ্দিন। শনিবার দুজনের অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় শিশু কণ্যা ফাতেমাকে খুন করে হাছিনা। একই দিন মাইনুদ্দিন ও হাছিনা মিলে স্বামী আবু তাহেরকেও হত্যা করে।

হত্যার পর লাশ উদ্ধার হলে হাছিনা পুলিশকে জানিয়েছে আবু তাহের মেয়েকে হত্যার পর নিজেই আত্মহত্যা করেছে। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বামী ও মেয়েকে হত্যা করার কথা স্বীকার করে নিয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে বন্দর থানাা পুলিশ ওই ভাড়া বাসা থেকে দিনমজুর আবু তাহের ও মেয়ে বিবি ফাতেমার গলাকাটা লাশ উদ্ধার করে। দুজনের গলায় ছুরিকাঘাতের চিহ্ন পায় পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে ধারালো রক্তমাখা একটি ছুরিও উদ্ধার করে।

আরো খবর : চট্টগ্রামের নিমতলার বাসায় বাবা ও মেয়ের গলাকাটা লাশ

এসময় স্ত্রী হাছিনা আক্তার দাবি করেন, ঘটনার দিন সকাল ৮ টার দিকে কাজে গিয়ে ৯টার দিকে এসে মেয়ে ফাতেমার লাশ খাটের উপর এবং স্বামী আবু তাহেরের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাধ্যমে সে পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পরপর হত্যার রহস্য উদঘাটনে পুলিশের সাথে সিআইডির ফরেনসিক টিম, ডিবি ও পিবিআই যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করে।

Feb2
Feb2

আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 6 September, 2026, 9:26 am
আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বরদেশি এলাকায় এসবির এসআই সদস্য আলতাফ হোসেনকে (৫৮) কয়েকজন মিলে পিটিয়ে মেরে ফেলে। এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন তিনি।

এসময় তার ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন।

সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, তারা ঘটনাস্থলে আছেন। বিস্তারিত পরে জানাতে পারবেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ বলছে, সাভার থানাধীন আমিনবাজার বড়দেশি মদিনা হাউজিং এলাকায় গেঞ্জি ফ্যাক্টরির সামনে একটি প্রাইভেট কার রাখাকে কেন্দ্র করে ১০-১৫ জনের হামলার শিকার হন পুলিশ সদস্য আলতাফ ও তার ছোট ছেলে আরিফ।

পরে তাদের রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বলেন, আলতাফকে হোসেনকে মৃত আনা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই হামলার শিকার হন পুলিশের ওই এসআই।

তিনি বলেন, একটি প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়েই হামলার শিকার হন ওই এসআই এবং তার ছেলে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা বলেন, সাভারের আমিনবাজরে নিহত আলতাফের জায়গা আছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।

দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 8:11 pm
দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনো সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের বিভিন্ন সংকট মোকাবিলা করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা জ্বালানি সংকট। আমরা তা অস্বীকার করছি না। তবে বৈশ্বিক কারণেই এই সংকট তৈরি হয়েছে। তারপরও ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যাতে পড়তে না হয়, সে জন্য মহাপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

তারেক রহমান বলেন, ‘আপনারা জানেন, অতীতে দেশ কীভাবে চলেছে? মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দেওয়া হয়েছিল। তাই অতীতের মতো বিগত নির্বাচনেও জনগণ বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসনে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে।’

তিনি বলেন, ক্ষমতায় আসার পর একটি ভঙ্গুর অর্থনীতি পাওয়া গেছে। যুদ্ধের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। তবে অচিরেই এই সংকটের সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 10:12 am
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ শুরু হয়েছে।

এর আগে আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।