আইআইইউসির আরো এক শিক্ষক করোনায় আক্রান্ত
সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডের কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ড. মেহাম্মাদ মাহবুবুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে প্রথমে চট্টগ্রামের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয় এবং সেখান থেকে জানানো হয় তার শরীরে করোনা ভাইরাস নেই। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকায় নমুনা পরীক্ষা করলে তার করোনা টেষ্ট পজিটিভ আসে বলে জানিয়েছেন সেখানকার দায়িত্বরত চিকিৎসক।
প্রসংগত গত ৫ মে কম্পিউটার সাইন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে আইআইইউসিতে দুইজন শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
২৪ ঘণ্টা/এম আর/দুলু


আপনার মতামত লিখুন