আনোয়ারায় সাজাপ্রাপ্ত আসামি ডাকাত জহির গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯, ৮:০০ রাত
আনোয়ারায় সাজাপ্রাপ্ত আসামি ডাকাত জহির গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি ডাকাত জহিরকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার জহির আহম্মদ মাঝি উপজেলার বরুমছড়া এলাকার কালু মিয়া প্রকাশ কালা মিয়ার ছেলে বলে জানা গেছে।

গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করে আনোয়ারা থানার উপ-পুলিশ পরিদর্শক রেজাউল করিম বলেন, জহিরকে গ্রেফতারে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। শনিবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযানে গিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি বলেন, জহির মাঝির ডাকাতি মামলাসহ ৩ মামলায় সে ১১ বছরের সাজাপ্রাপ্ত আসামি। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।

Feb2
Feb2