ব্র্যাক প্রধান ড. হোসেন জিল্লুর রহমানের মা করোনা আক্রান্ত ছিলেন
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্র্যাক প্রধান নির্বাহী ড. হোসেন জিল্লুর রহমানের রত্নগর্ভা মা জোহরা বেগম করোনা আক্রান্ত ছিলেন।
মারা যাওয়ার আগে তিনি নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছিলেন।
মরহুমা জোহরা বেগমের ছোট ছেলে আমেরিকার ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আদনান মোর্শেদ লিখিত একটি দৈনিকে প্রকাশিত কলামে লিখেছেন, মা ঘর থেকে বের হন না, তারপরও চট্টগ্রামের নিজের বাসায় অপ্রত্যাশিতভাবে করোনাভাইরাসে আক্রান্ত হন ১৩ জুনের দিকে। আমার বোন আর ভাই ডাক্তার। আমি নিজে পৃথিবীর আরেক প্রান্তে থাকলেও নিশ্চিন্তে থাকি এই ভেবে যে বোন আর ভাই মাকে সুস্থ করে তুলবে। মায়ের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকল। একসময় পারিবারিক প্রভাব খাটিয়ে একটা প্রাইভেট ক্লিনিকের আইসিইউতে জায়গা পাওয়া গেল। সেখানকার পরিস্থিতি অপ্রতুল। অনেক কষ্টে করোনা প্রতিরোধে জনপ্রিয় ও প্রয়োজনীয় জোগাড় করা গেল। কিন্তু ওষুধ দেওয়ার কিছুক্ষণ পরেই মায়ের কিডনি অকেজো হয়ে যায়।
প্রসঙ্গত, তাদের মা জোহরা বেগম (৮৭) গত বুধবার (১৭ জুন) ভোর রাতে নগরের পাঁচলাইশ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২৪ ঘণ্টা/এম আর/এ আর


আপনার মতামত লিখুন