আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে যুবতীর লাশ উদ্ধার
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রাম আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে এক যুবতীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (২৪ জুন) ভোর বেলা লাশটি উদ্ধার করা হয়। যুবতীর বয়স আনুমানিক ২০ হতে ২২ বছর হবে।
এব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ জানান, আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক যুবতীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি বলেন, পরবর্তীতে জানতে পারি তার নাম সেলিনা আক্তার সেলী সে বাঁশখালী থানার সাধনপুর গ্রামের জেবল হোসেনের মেয়ে এবং তার স্বামীর নাম সাকিব সে কক্সবাজার জেলার চকরিয়া থানার ডুমখালী মালুমঘাট এলাকার নোমানের ছেলে। তারা স্বামী স্ত্রী পরিচয়ে বৈরাগ তেলের দোকান শফিকের ভাড়া বাসায় থাকতো। ঘটনার পর থেকে স্বামী পালাতক রয়েছে। বিস্তারিত খবর নেওয়া হচ্ছে এবং লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর/জাবেদুল


আপনার মতামত লিখুন