সীতাকুণ্ডে লরীর ধাক্কায় পথচারী নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ৩:০০ বিকাল
সীতাকুণ্ডে লরীর ধাক্কায় পথচারী নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার পৌরসদর বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় লরীর ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১ সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পথচারী নুরুল করিম (৩৭) একটি লরি (ঢাকা-মেট্রো উ-১১-২২৫৫) ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত নজরুল ইসলাম এর বাড়ি পৌরসদর নামার বাজার সড়কের গোলাবাড়িয়া এলাকায়।

এ ব্যাপারে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা লাশটি উদ্ধার করেছি এবং গাড়িটি আটক করা হয়েছে। তবে গাড়ি চালক ও হেলপার পলাতক রয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2