খুঁজুন
, ,

রাবিতে র‌্যাগিংয়ের প্রতিবাদ করায় রক্তাক্ত করা হলো শিক্ষার্থীর চোখ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 21 October, 2019, 9:29 am
রাবিতে র‌্যাগিংয়ের প্রতিবাদ করায় রক্তাক্ত করা হলো শিক্ষার্থীর চোখ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের প্রতিবাদ করায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বাংলা বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাদিক। অভিযুক্ত শিক্ষার্থী বাংলা বিভাগের মাসুম শিকদার। উভয়ের বাসা টাঙ্গাইল জেলায় এবং ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভর্তিচ্ছু শিক্ষার্থী আরিফ তালুকদারকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন সাদিক। শহীদ সোহরাওয়ার্দী হলের সামনে গেলে আরিফ আলাদা হয়ে পড়েন। সেই সময়েই মাসুম শিকদারের সঙ্গে দেখা হয় তার।

প্রথমে তার পরিচয় জানতে চান। টাঙ্গাইল পরিচয় দেয়ার পর তাকে নানাভাবে প্রশ্ন শুরু করেন মাসুম শিকদার। পরে হলের গেস্টরুমে নিয়ে টাঙ্গাইলের এক ছাত্রলীগ নেতাকে চেনে কিনা এটা জানতে চান।

ভর্তিচ্ছু শিক্ষার্থী আরিফ ওই ছাত্রলীগ নেতাকে চিনেন না বলে জানালে তুই-তোকারি করে আলাপ শুরু করেন মাসুম। এর মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন সাদিক।

সাদিকের ভাষ্য, আরিফকে র‌্যাগ দেয়া হচ্ছে কিনা মাসুমের কাছে এমনটি জানতে চেয়েছিলেন তিনি এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীকে র‌্যাগ দেয়া উচিত নয় এমন বলতেই তাকে কিলঘুষি মারতে শুরু করেন।

হাতে চাবির রিং দিয়ে আঘাতের একপর্যায়ে চোখের কোণ ফেটে যায় সাদিকের। রক্তাক্ত করা হয় তাকে। ঘটনার সঙ্গে জড়িত মাসুমের শাস্তির দাবি করেন তিনি।

ঘটনার সঙ্গে সঙ্গেই আহত সাদিককে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে আসেন সহপাঠীরা। সেখানে দুটি সেলাই দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে মাসুম শিকদার বলেন, সাদিক আমার খুব কাছের বন্ধু। আমরা মজা করি সবসময়। ওর সঙ্গে কিলঘুষি এমন নিত্যদিন চলে। তবে আজকে একটু বেশি চরমে চলে গেছে। ওর চোখের কোণ কেটে যায়। পরে আমরা বিষয়টি মীমাংসা করে নিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Feb2
Feb2

প্রশংসায় ভাসলেন যুব স্বেচ্ছাসেবকরা: দুর্যোগে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 16 July, 2026, 7:17 pm
প্রশংসায় ভাসলেন যুব স্বেচ্ছাসেবকরা: দুর্যোগে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট

চট্টগ্রামে ভারী বর্ষণের কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার বিতরণ উদ্বোধন এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সঙ্গে মতবিনিময় সভা নগরীর টাইগারপাসস্থ সিটি কর্পোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।

সভার সভাপতি ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান, যুব সদস্যদের কার্যক্রমে প্রশংসা করেন সাথে সাথে ২০০৭ এ চট্টগ্রামে সৃষ্ট চরম ভূমিধ্বসে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভূমিকার পুনরাবৃত্তি, সাথে সাথে ভবিষ্যতে কোনো প্রকার দুর্যোগে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট যেকোনো স্থান, যেকোনো সময়ে প্রস্তুত এই আশাবাদ ও ব্যক্ত করেন।

প্রধান অতিথি ব্যারিস্টার এম এ সালাম তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগের পূর্বে, দুর্যোগ চলাকালীন এবং দুর্যোগ-পরবর্তী সময়ে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভূমিকা সর্বোপরি প্রশংসনীয়। তিনি আরও বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বদা সকল স্তরের মানুষের পাশে থেকে মানবিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ভবিষ্যতে আরও সুপ্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সাম্প্রতিক ভারী বর্ষণে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের কার্যক্রমের প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. সালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. মো. রফিকুল কবির, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডা. মো. সহিদুর রহমান, ফারুক উদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম সিকদার, ডা. জামিল আহমেদ এবং কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান দীপ্ত ভট্টাচার্য্যসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

পিআরইউ উদ্যোগে সংবাদপত্রের হকারদের মাঝে উপহার সামগ্রী প্রদান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 16 July, 2026, 6:48 pm
পিআরইউ উদ্যোগে সংবাদপত্রের হকারদের মাঝে উপহার সামগ্রী প্রদান

জুলাই শহীদ দিবস উপলক্ষে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ উদ্যোগে সংবাদপত্রের হকারদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পিআরইউ’র অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহবায়ক হাসান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খাঁন মোহাম্মদ আমিনুর রহমান সুমন।

পিআরইউ সদস্য সচিব ইমরান এমি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী সাখাওয়াত হোসেন ও আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সেক্রেটারি (ইঞ্জিনিয়ারস রিক্রেশন সেন্টার) প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, পেশাজীবী ও সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী দিনগুলোতেও চট্টগ্রামের উন্নয়ন ও পেশাগত স্বার্থে দুই সংগঠন একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

পিআরইউ আহবায়ক হাসান মুকুল বলেন, আমরা চাই, সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকার সবাই সম্মিলিতভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াক। সাংবাদিক সমাজ সবসময় মানুষের কথা বলে, মানুষের পাশে থাকে এবং ভবিষ্যতেও এই মানবিক দায়িত্ব পালন করে যাবে। সংবাদপত্রের হকাররা সাংবাদিকদের পরিবারের অংশ, তাদের পাশে যে কোনো সময় আমরা থাকবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআরইউ আহবায়ক কমিটির সদস্য দৈনিক শেয়ার বীজের চট্টগ্রাম ব্যুরো প্রধান নূর হোসেন মামুন, ঢাকা জার্নালের ব্যুরো প্রধান রাকিব উদ্দিন, মঞ্জুর মোরশেদ রনী, জহিরুল ইসলাম জহির, এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব জসিম উদ্দিন চৌধুরী, সাজ্জাদ হোসেন খান, আবু তাহের, কাজী সাকলায়েন মোস্তফা, মো: সরোয়ার প্রমুখ।

অনুষ্ঠান শেষে পিআরইউ সদস্য জহিরুল ইসলাম জহিরের লেখা ‘অনন্য রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক বই নেতৃবৃন্দকে উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 16 July, 2026, 4:00 pm
৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে আটকের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর তাকে আটক করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

আটকের স্থান, অভিযান পরিচালনার প্রেক্ষাপট এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হলে তা পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।