সীতাকুণ্ডে প্রভিটা পোল্ট্রি ফিডকে জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯, ৬:২৫ সন্ধ্যা
সীতাকুণ্ডে প্রভিটা পোল্ট্রি ফিডকে জরিমানা

পরিবেশ ছাড়পত্রের শর্তভঙ্গের অভিযোগে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ায় প্রভিটা পোল্ট্রি ফিড কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

সোমবার (২১ অক্টোবর) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করার অপরাধে প্রভিটা পোল্ট্রি ফিডকে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জরিমানা দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে।

Feb2
Feb2