খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যে নিহত, ২ ডিস ব্যাবসায়ী গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২০, ৫:৪৬ অপরাহ্ণ
সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যে নিহত, ২ ডিস ব্যাবসায়ী গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনাবাহিনীর এক সৈনিক মারা যাওয়াার ঘটনায় ভাটিয়ারী থেকে পুলিশ দুইজনকে আটক করেছে।

ক্যাবল লাইনে বিদ্যুৎ সংযোগের অভিযোগে আজ শনিবার (৪ জুলাই) সকালে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. আশরাফুল আলম বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন।

এতে ক্যাবল অপারেটর ভাটিয়ারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সামনীপাড়ার বাসিন্দা মৃত সালাউদ্দিনের ছেলে মো. মাহবুব আলম (৪৫) ও একই ক্যাবল অপারেটরের কর্মচারী মো. মনির হোসেন (২৮) কে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের ভাটিয়ারী বিএমএতে চাকরিরত সেনা সদস্য মমিন মিয়া (২৬) ভাটিয়ারী পূর্ব হাসনাবাদ গ্রামের কামাল মঞ্জিলে ভাড়া থাকতেন। গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে তিনি নিজ বাসায় পরিচ্ছন্নতার কাজ শেষে টিভিতে ক্যাবল লাইন সংযোগ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। ঘটনার পর পর ধারনা করা হয় দূর্ঘটনাবশত বিদ্যুৎ সংস্পর্শে আসলে সেখানেই মৃত্যুবরণ করেন।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, স্থানীয় ক্যাবল অপারেটর ও তার কর্মচারী ক্যাবল তারের চুরিরোধে লাইনে অবৈধ পন্থায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছে। এ কারণেই সৈনিক মমিন মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

মামলা দায়ের ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ডিস লাইনের তার চুরি প্রতিরোধ করতে গিয়ে ক্যাবল নেটওয়ার্কের মালিক ও তার কর্মচারী তারের সাথে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। এ কারণে সেনা সদস্য ওই ক্যাবল তার টিভিতে সংযোগের চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ কারণে ক্যাবল অপারেটরের অবহেলায় এ মৃত্যু হয়েছে বলে দাবী করে বিএমএর ওয়ারেন্ট অফিসার আশরাফুল আলম বাদী হয়ে মামলা দায়েরের প্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

নিহত সেনা সদস্য মমিন মিয়া শেরপুর শ্রীবরদী থানার বৈষ্ণবের চর গ্রামের আমীর আলীর ছেলে। তিনি ভাটিয়ারীস্থ বাংলাদেশ মেলিটারী একাডেমীতে কর্মরত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…